TRENDING:

West Bardhaman News: টানা ১৭ দিন গাড়ি চালকদের বিক্ষোভ, মুখে কুলুপ ইসিএল কর্তৃপক্ষের

Last Updated:

ইসিএল হঠাৎ করে পুরনো টেন্ডার বাতিল করে দেওয়ায় বিপাকে পড়েছেন গাড়ি চালকরা। টানা ১৭ দিন ধরে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন ইসিএল-এর কার্যালয়ের সামনে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: দু’সপ্তাহের বেশি হয়ে গেল গাড়ি চালকরা বিক্ষোভ দেখাচ্ছেন ইসিএল-এর সামনে। কেন্দ্রীয় সংস্থাটি হঠাৎ করে পুরোনো টেন্ডার বাতিল করে দেওয়ায় বিপাকে পড়েছেন গাড়িচালক এবং গাড়ির মালিকরা। বহুজনের কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। তাই দ্রুত নতুন টেন্ডারের দাবিতে ১৭ দিন ধরে অবস্থান বিক্ষোভে বসে তাঁরা।
advertisement

আরও পড়ুন: চাষে আয় বাড়াতে সুন্দরবনের কৃষকদের নিয়ে বিশেষ শিবির

ইসিএল-এর সদ্য টেন্ডার বাতিল হওয়া গাড়িচালকদের এই বিক্ষোভ মঞ্চে যোগ দেন জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং-রা। পরে হরেরাম সিং ইসিএল-এর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। জানা গিয়েছে, গাড়ি চালকদের ভবিষ্যতের কথা ভেবে জেলা তৃণমূলের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই ইসিএল-এর আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন।

advertisement

পূর্ব বর্ধমান খবর | Purba Bardhaman News

View More

বিক্ষোভে অংশ নেওয়া গাড়ি চালকদের বক্তব্য, ইসিএল কর্তৃপক্ষ পুরনো টেন্ডার বাতিল করে দিলেও নতুন করে টেন্ডার করছে না। এর ফলে তাঁরা কাজ করতে পারছেন না। এতোদিন এখানেই কাজ করে এসেছেন, হঠাৎ এই প্রক্রিয়াগত জটিলতার কারণে তাঁদের কাজ চলে গেলে খাবেন কী সেটাই প্রশ্ন এই চালকদের। এদিকে টানা বিক্ষোভ চললেও এই বিষয়ে ইসিএল-এর তরফ থেকে কিছু কিছু জানানো হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: টানা ১৭ দিন গাড়ি চালকদের বিক্ষোভ, মুখে কুলুপ ইসিএল কর্তৃপক্ষের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল