TRENDING:

Paschim Bardhaman: নদীর পাড়ে অবৈধ প্রাচীর নির্মাণের অভিযোগ

Last Updated:

নদীর পাড়ে অবৈধভাবে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আসানসোলের ১৩ নম্বর ওয়ার্ডে নদীর পাড়ে সুউচ্চ প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে অর্জুন সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান : নদীর পাড়ে অবৈধভাবে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আসানসোলের ১৩ নম্বর ওয়ার্ডে নদীর পাড়ে সুউচ্চ প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে অর্জুন সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো গর্জে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। আসন্ন বর্ষা নিয়ে তারা রীতিমতো আতঙ্কিত। এই প্রাচীরের জন্য নদীর অন্য পাড় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা। পাশাপাশি অর্জুন সিং ওই ব্যক্তি কোনও রকম নিয়মের তোয়াক্কা না করে প্রাচীর নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। নদীর পাড়ে জমায়েত করে প্রাচীর নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় মানুষজন। তাদের দাবি, হয় ওই অবৈধ প্রাচীর ভেঙে ফেলতে হবে, নয়তো নদীর অপর পাড়ে একই উচ্চতার প্রাচীর তৈরি করতে হবে। না হলে বর্ষায় নদীর একটি পার ভেসে যাবে। অন্যদিকে নদীর পাড়ে এইভাবে প্রাচীর নির্মাণের জন্য নদীর গতিপথ রুদ্ধ হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।
advertisement

যা আসানসোলের মত ঘনবসতিপূর্ণ শহর এর ক্ষেত্রে অভিশাপ হয়ে দাঁড়াবে বলে ধারণা পরিবেশবিদদের। যদিও ঘটনাটি জানার পর আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, অবৈধ নির্মাণের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা হবে।

আরও পড়ুনঃ  রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

কিন্তু স্থানীয়রা প্রতিশ্রুতির বদলে দ্রুত পদক্ষেপ চাইছেন। তারা বলছেন, খুব শীঘ্রই রাজ্যে বর্ষার ঢুকে যাবে। গতবছর অতি ভারী বৃষ্টির জেরে আসানসোলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল। এই ঘটনার অন্যতম কারণ ছিল গারুই নদীর মজে যাওয়া। তবে নদী সংস্কারের উদ্যোগ নিয়েছে পুরসভা।

advertisement

View More

আরও পড়ুনঃ অভিনব উদ্যোগ! নিষিদ্ধপল্লীতে আয়োজিত বিশেষ দুয়ারে সরকার শিবির

কিন্তু এইভাবে নদীর গতিপথ রুদ্ধ হলে শহরের বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তাই দ্রুত ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন নদীর পাড়ের বসবাসকারী মানুষজন।

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: নদীর পাড়ে অবৈধ প্রাচীর নির্মাণের অভিযোগ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল