TRENDING:

Paschim Bardhaman: দূষিত জলে মাছের মড়ক, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

Last Updated:

দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ। দীর্ঘ মাস ছয়েক ধরে একই সমস্যার সঙ্গে ভুগতে হচ্ছে পানাগড়ের শেখপাড়ার বাসিন্দাদের। পরিস্থিতি এমনই, যে প্রায় স্থানীয় দেড়শো পরিবারের কাছে তা বাড়িছাড়া হওয়ার উপক্রম হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পানাগড়: দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ। দীর্ঘ মাস ছয়েক ধরে একই সমস্যার সঙ্গে ভুগতে হচ্ছে পানাগড়ের শেখপাড়ার বাসিন্দাদের। পরিস্থিতি এমনই, যে প্রায় স্থানীয় দেড়শো পরিবারের কাছে তা বাড়িছাড়া হওয়ার উপক্রম হয়েছে। সর্বদা নাকে কাপড় দিয়ে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। শুধুমাত্র দুই মালিকের বিবাদের জেরে এমন পরিস্থিতির মধ্য দিয়ে স্থানীয় মানুষজনকে দিনযাপন করতে হচ্ছে বলে অভিযোগ উঠছে। কোনওরকম উপায় না পেয়ে এবার ব্লক প্রশাসনের শীর্ষ স্তরে আবেদন জানিয়েছেন স্থানীয় মানুষজন। পানাগড়ের শেখপাড়ায় রয়েছে বড় একটি পুকুর। কিন্তু সেই পুকুরের জল ব্যাপকভাবে দূষিত হয়ে পড়েছে। দীর্ঘ বেশ কয়েক বছর সংস্কার না হওয়ার ফলে পুকুরের জল কার্যত বিষে পরিণত হয়েছে। ফলে পুকুরে থাকা মাছগুলির মধ্যে মড়ক নেমে এসেছে। একের পর এক মাছ মারা গিয়ে জলে ভাসতে দেখা যাচ্ছে।
advertisement

তবে ভোগান্তির শেষ এখানেই নয়। ওই পচা জলে দীর্ঘদিন পড়ে থেকে পচে যাচ্ছে মাছগুলি। সব মিলিয়ে পচা জল এবং পচা মাছের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন। পুকুরের জল পরিষ্কার করার ব্যবস্থা না হওয়ার ফলে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়রা।

আরও পড়ুনঃ শহর জুড়ে হবে কুকুরের বন্ধ্যাত্বকরণ

advertisement

দিনভর ওই পচা দুর্গন্ধের সঙ্গেই তাদের দিন কাটাতে হচ্ছে। এই দুর্গন্ধে বাড়ির ছোটরা এবং বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় মানুষজন। তাই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ব্লক প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।

View More

আরও পড়ুনঃ এবার দুর্গাপুরেও বসবেন পুলিশ কমিশনার

আবেদন জানানো হয়েছে দ্রুত যাতে পুকুর থেকে পরিষ্কার করানো যায় তার জন্য। স্থানীয় বাসিন্দারা বলছেন, যত দ্রুত তারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন ততই তাদের পক্ষে মঙ্গল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: দূষিত জলে মাছের মড়ক, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল