TRENDING:

Paschim Bardhaman News: রেলগেটের যানজট থেকে মুক্তির আশায় কুলটি

Last Updated:

আসানসোল ধানবাদ রুটের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন কোনটি কুলটি। কুলটি স্টেশন সংলগ্ন রেল গেটটি প্রায় সময় বন্ধ থাকে। আর তার জেরে বেশিরভাগ সময় সমস্যায় পড়তে হয় এলাকার মানুষজনকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুলটি : আসানসোল ধানবাদ রুটের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন কোনটি কুলটি। কুলটি স্টেশন সংলগ্ন রেল গেটটি প্রায় সময় বন্ধ থাকে। আর তার জেরে বেশিরভাগ সময় সমস্যায় পড়তে হয় এলাকার মানুষজনকে। আপৎকালীন স্বাস্থ্য পরিষেবা, স্কুল-কলেজ, অফিস যাওয়ার সময় রেলগেট বন্ধ থাকার দরুন সমস্যায় পড়েন সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া - সকলেই। তাই ওই জায়গায় একটি রেলগেট নির্মাণের দাবি রয়েছে অনেক দিনের। ইতিমধ্যেই একটি লিখিত আবেদনের মাধ্যমে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নজরে আনা হয়েছে বিষয়টি। ওই জায়গায় রেলগেট নির্মাণের আশ্বাসও দেওয়া হয়েছে।
advertisement

তবে সূত্রের খবর, ওই জায়গায় রেলগেট নির্মাণের জন্য বর্তমানে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি করিডোর নির্মাণ। ওই জায়গায় করিডোর নির্মাণ হয়ে গেলেই ব্রিজ নির্মাণের সমস্যা দূর হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রেল বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করছেন শত্রুঘ্ন সিনহা। পাশাপাশি আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, স্থানীয় বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি সহ জেলা প্রশাসনের কর্তারাও বিষয়টির দিকে নজর দিয়েছেন। যার ফলে সমস্যা সমাধানের আশায় বুক বাঁধছেন কুলটির মানুষ।

advertisement

আরও পড়ুনঃ ঝুলন্ত রেস্তোরাঁ, বিশালাকার নেতাজি মূর্তি! কোন শহরে হচ্ছে জানেন?

বিষয়ে স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের সময় বিষয়টি শত্রুঘ্ন সিনহাকে জানানো হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তাকে একটি লিখিত আবেদন পত্র জমা দেওয়া হয়েছে। তাছাড়াও রাজ্যের মন্ত্রী, স্থানীয় বিধায়ককে আবেদন পত্র দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আসানসোলের সাংসদ রেল দফতরের সঙ্গে আলোচনা করছেন। তাই স্থানীয় মানুষজন আশা করছেন, দ্রুত কুলটির রেলগেট যানজট সমস্যা থেকে মুক্তি পাবেন এলাকার মানুষ।

advertisement

View More

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: রেলগেটের যানজট থেকে মুক্তির আশায় কুলটি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল