TRENDING:

North Dinajpur News: পাট ও সুতোর কারুকার্য করা সুপ্রাচীন ঐতিহ্যবাহী ধোকরা! কীভাবে তৈরি হয় দেখুন ভিডিও

Last Updated:

উত্তরদিনাজপুরের হস্তশিল্পের অন্যতম এই ধোকরা। দাম কত জানেন? ব্যবহৃত হয় বাড়ির নানা কাজে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার প্রাচীন শিল্প গুলির মধ্যে একটি হল পাট ও সুতোর কারুকার্য করা সুপ্রাচীন ঐতিহ্যবাহী ধোকরাশিল্প। এই ধোকরাশিল্পের উপর নির্ভর করে সংসার চলে বহু পরিবারের। উত্তর দিনাজপুর জেলার ,কুনোর ,মনোহরপুর , হাট কালিয়াগঞ্জ সহ বিভিন্ন গ্রামে বহু পরিবারের একমাত্র ভরসা এই ধোকরা।
advertisement

এই ধোকরা মূলত হাতে বোনা পাটের চাটাই। তবে পাটের জিনিস যেমন খসখসে হয় এই ধোকরাতেমন নয়। এই ধোকরা দিয়ে শিল্পীরা ব্যাগ বা ছোট ছোট জিনিসও বানান। উত্তর দিনাজপুর জেলার বহু রাজবংশী সম্প্রদায় এর মহিলারা তাদের অবসর সময় পাট দিয়ে এই ধোকরা বানিয়ে থাকেন। তারপর সেই ধোকরায় বিভিন্ন ধরনের রঙিন সুতোর কারুকার্য করা হয়। একটি ধোকরা বাম্যাট তৈরি করতে প্রায় ৩০০ থেকে ৩৫০ টাকা খরচ হয়।

advertisement

আরও পড়ুন: রথের দিনে হরির লুটে মিলত এই ফল! অ্যানিমিয়া সারাতে ধন্বন্তরি! বাকি উপকারিতা জানলে চমকে যাবেন

বাজারে বিক্রি হয় ৫০০ টাকার বেশি দামে। ধোকরা শিল্পী হিমানি দেবশর্মা জানান, বিয়ে হয়ে এখানে আসি তারপর থেকেই বানিয়ে যাচ্ছি। জেলার বিভিন্ন হাটে বিক্রি হয় এই ধোকরা। সেই সঙ্গে আবার বইমেলা, কৃষি মেলা, হস্তশিল্প মেলায় যাই। জমি থেকে পাট কেটে আঁশ ছাড়িয়ে সুতো বের করে ধোকরা জন্য দড়ি প্রস্তুত করা হয় ,তারপর তৈরি হয় ঘর সাজানোর ধোকরা। এই ধোকরা দিয়ে সোফার কভার বেড কভার এমনকি মেঝেতে বিছিয়ে দৈনন্দিন কাজকর্ম করা হয়।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
পোস্টমর্টেম রিপোর্ট পেতে আর ভোগান্তি নয়, অনলাইনে মিলবে পরিষেবা! স্মার্ট উদ্যোগ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: পাট ও সুতোর কারুকার্য করা সুপ্রাচীন ঐতিহ্যবাহী ধোকরা! কীভাবে তৈরি হয় দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল