South 24 Parganas News: পোস্টমর্টেম রিপোর্ট পেতে আর ভোগান্তি নয়, অনলাইনে মিলবে পরিষেবা! স্মার্ট উদ্যোগ ডায়মন্ড হারবার পুলিশের

Last Updated:

South 24 Parganas News: শোকাতুর পরিবারকে আর রিপোর্টের জন্য দফতরে দফতরে ঘুরতে হবে না। প্রযুক্তির ব্যবহারে পোস্টমর্টেম রিপোর্ট ডেলিভারি ব্যবস্থাকে সম্পূর্ণ অনলাইন ও সহজতর করল ডায়মন্ড হারবার পুলিশ জেলা।

+
অনলাইন

অনলাইন পরিষেবা দেখছেন পুলিশ সুপার 

ডায়মন্ডহারবার: ই-মালখানার পর ডায়মন্ড হারবার পুলিশ জেলার রবীন্দ্রনগর থানায় এবার চালু হল স্মার্ট ইনভেস্টিগেশন রুম। এরপর ধাপে ধাপে আরও অন্যান্য থানায় এই রুম চালু হবে। প্রযুক্তি নির্ভরতা বাড়িয়ে আরও স্বচ্ছ ও নিখুঁত তদন্ত চালিয়ে যেতে এই রুম কাজে দেবে। ডায়মন্ডহারবার পুলিশের জেলা জুড়ে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। অপরদিকে জেলা পুলিশের অষ্টম এবং নবম থানা হিসেবে পূজালি এবং নোদাখালী থানা শুরু করেছে পূর্ণাঙ্গ ডিজিটাল মালখানা পরিষেবা। এই উদ্যোগের শুভ উদ্বোধন করেছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার।
আধুনিক প্রযুক্তিনির্ভর এই ডিজিটাল মালখানা চালুর মাধ্যমে আলামত সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নিশ্চিত হবে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা, যা তদন্ত প্রক্রিয়াকে আরও গতিশীল ও বিশ্বাসযোগ্য করে তুলবে। নতুন স্মার্ট আইও রুমে ল্যান কানেকশান থাকবে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
এছাড়াও ডায়মন্ডহারবার পুলিশ জেলার পক্ষ থেকে নাগরিক পরিষেবায় দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনলাইন পোস্টমর্টেম সিস্টেম চালু করা হয়েছে‌। অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে পোস্টমর্টেম সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই রিপোর্ট প্রস্তুত করে অনলাইনে আপলোড করা হচ্ছে। এর ফলে মৃতের পরিবারের সদস্যরা সরাসরি ও দ্রুত পোস্টমর্টেম রিপোর্ট সংগ্রহ করতে পারছেন, যা বিভিন্ন আইনি ও সরকারি প্রক্রিয়ায় অত্যন্ত সহায়ক। এতে স্বচ্ছতা, দ্রুততা ও মানবিক সংবেদনশীলতা তিনটিই নিশ্চিত হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলার বিভিন্ন থানায় পাসপোর্ট সংক্রান্ত আবেদন যাতে অযথা ঝুলে না থাকে, সেই লক্ষ্যে বিশেষ মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতি মাসে প্রায় ১২০০টি পাসপোর্ট ভেরিফিকেশন সম্পন্ন করা হচ্ছে। দীর্ঘদিন পেন্ডিং থাকা ফাইলের ক্ষেত্রে যথাযথ ব্যাখ্যা চাওয়া হচ্ছে এবং আবেদনকারীদের হয়রানি এড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যার ফলে খুশি সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: পোস্টমর্টেম রিপোর্ট পেতে আর ভোগান্তি নয়, অনলাইনে মিলবে পরিষেবা! স্মার্ট উদ্যোগ ডায়মন্ড হারবার পুলিশের