Indian Railway: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের নতুন সেবক-রংপো রেল প্রজেক্ট! অগ্রগতির পথে আরও এক ধাপ
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Rachana Majumder
Last Updated:
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সেবক-রংপো রেলপ্রজেক্টে ৮ নম্বর টানেলের সফল খনন সম্পন্ন করল। এই সাফল্যটি প্রজেক্টের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
নয়াদিল্লি: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সেবক-রংপো রেলপ্রজেক্টে ৮ নম্বর টানেলের সফল খনন সম্পন্ন করল। এই যুগান্তকারী সাফল্যটি উত্তর-পূর্ব সীমান্তরেলওয়ে এবং ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড যৌথভাবে অর্জন করেছে, যা উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই রেল সংযোগপ্রকল্পে এক উল্লেখযোগ্য অগ্রগতির সূচনা করেছে।
৮ নম্বর টানেলটি এই প্রজেক্টের অন্যতম প্রধান টানেল, যার মোট দৈর্ঘ্য ৪.১৪৮ কিমি এবং একটি অতিরিক্ত অ্যাডিটের দৈর্ঘ্য ১.০১০ কিমি। টানেলটির খননকার্য অত্যন্ত চ্যালেঞ্জিং ভূতাত্ত্বিক পরিস্থিতির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছিল। এর অন্তর্ভুক্ত ছিল অত্যন্ত দুর্বল, ক্ষয়প্রাপ্ত ও ফাটল যুক্ত শিলাস্তর। পাহাড়ি ভূখণ্ডের অনিশ্চয়তা এবং সমীপবর্তী ন্যাশনাল হাইওবে-১০ করিডোরের সঙ্গে সম্পর্কিত সংবেদনশীলতার কারণেও এইকাজটি অতিরিক্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। ৮ নম্বর টানেলে খনন কার্য সফলভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সেবক-রংপো রেলওয়ে প্রজেক্টের মোট ১৪টি টানেলের মধ্যে ১৩টিতেই এখনটানেল খনন কার্য শেষ হয়েছে। এই সাফল্যটি প্রজেক্টের সামগ্রিক অগ্রগতিরক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
advertisement
advertisement
প্রজেক্টের অন্যান্য প্রধান অংশেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মোট ৩২.৪ কিলোমিটার দৈর্ঘ্যের টানেল লাইনিংয়ের কাজ ১২টি টানেলেইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়াও, টানেললোর অভ্যন্তরে ২১ কিমি জুড়ে ব্যালাস্টবিহীন রেললাইন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে, যা প্রজেক্টটিকেপরিচালনগত প্রস্তুতির দিকে আরও এগিয়ে দিয়েছে। সেবক-রংপো নতুন রেল সংযোগ প্রজেক্টটি উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকারঅন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ প্রকল্প। এই প্রজেক্টের লক্ষ্য হলো সিকিম রাজ্যকেজাতীয় রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা এবং এটি ভারতীয় রেলওয়ের‘ক্যাপিটাল কানেক্টিভিটি’ প্রকল্পের বৃহত্তর পদক্ষেপের একটি অংশ।প্রজেক্টটির মোট দৈর্ঘ্য ৪৪.৯৬ কিমি, যার মধ্যে ৪১.৫৫ কিমি পশ্চিমবঙ্গে এবং ৩.৪১ কিমি সিকিমে অবস্থিত। এই রুটের প্রায় ৩৮.৬২৩কিমি (প্রায় ৮৬%) টানেলের মধ্য দিয়ে, ২.২৪ কিমি ব্রিজের ওপর দিয়ে এবং৪.৭৯ কিমি উন্মুক্ত কাটিং ও স্টেশন ইয়ার্ড নিয়ে বিস্তৃত। নির্মাণকাজে ১৪টি টানেল অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে দীর্ঘতম টানেলের দৈর্ঘ্য প্রায় ৫.৩০কিলোমিটার এবং ক্ষুদ্রতম টানেলের দৈর্ঘ্য প্রায় ৫৩৮ মিটার। এই প্রজেক্টে১৩টি মেজর ব্রিজ এবং ১০টি মাইনর ব্রিজও অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
এই নতুন রেলপথে পাঁচটি স্টেশন থাকবে – যা সেবক, রিয়াং, মেলি, রংপো এবং তিস্তাবাজারে একটি ভূগর্ভস্থ হল্ট স্টেশন; যা এই প্রজেক্টের অনন্য পরিকাঠামোগত বৈশিষ্ট্যগুলোর অন্যতম হবে। এই প্রজেক্টটি সম্পন্ন হওয়ার পর, সিকিমকেসংযুক্ত করবে – যা পরিবহণ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে, নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করবে এবং এই অঞ্চলেরঅর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 15, 2026 5:56 PM IST










