TRENDING:

Durga Puja 2024: শিক্ষকের হাতেই ফুটে উঠেছে পুজো মণ্ডপ! বাংলা সাহিত্যের 'তিন পুরুষ' নজর কেড়েছে জেলায়

Last Updated:

পেশা শিক্ষকতা হলেও নেশা শিল্পসৃষ্টি। জেলার এই মণ্ডপসজ্জায় তিনি ফুটিয়ে তুলেছেন বাংলা সাহিত্যের তিন পুরুষ। নন্দকুমার ঘোষের তৈরি থিম নজর কেড়েছে জেলায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: পেশায় প্রাথমিক শিক্ষক। শিক্ষাদানের পাশাপাশি নেশা রং তুলির। এবার সেই নেশার টানেই স্কুল ছুটির পর দিন রাত এক করে রং তুলির কাজে লেগে পড়েছেন কালিয়াগঞ্জের বাসিন্দা নন্দকুমার ঘোষ। বছর পঞ্চাশের এই প্রাথমিক শিক্ষক এবছর তৈরি করছেন রায়গঞ্জের অন্যতম আকর্ষণীয় অনুশীলনী ক্লাবের পুজা মন্ডপ।
advertisement

কোনরকম ফাইবার প্লাস্টিক ছাড়াই শুধুমাত্র ক্যানভাস এর ওপরে ফুটিয়ে তুলছেন একের পর এক চিত্র। এবছরের অনুশীলনীর থিম “তিন পুরুষ”। বাংলা সাহিত্যের তিন পুরুষ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী,সুকুমার রায়,সত্যজিত রায়ের বিভিন্ন সাহিত্য সৃষ্টিকে সাধারণ মানুষের বিশেষত শিশুদের সামনে তুলে ধরতেই বিভিন্ন উদ্যোগ তাদের।

আরও পড়ুন: পুজোয় কোন রাশির জন্য কেমন হেয়ারস্টাইল শুভ? বলছেন জ্যোতিষী

advertisement

এই থিম ভাবনাতেও যথেষ্ট প্রভাব রয়েছে শিল্পী নন্দবাবুর। দিনরাত এক করে তিনি ও তার সহযোগী ছাত্ররা ক্যানভাস এর উপরে ফুটিয়ে তুলছেন একের পর এক আকর্ষণীয় চিত্রসম্ভার। ইতিমধ্যেই প্রায় শতাধিক ছবি এঁকেছেন নন্দবাবু। শিল্পী নিজেও জানালেন যতটা সম্ভব চেষ্টা করছেন বাংলার ঐতিহ্যকে অক্ষত অক্ষুন্ন রাখতে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ব্যাট-বলে শান্তির বার্তা! ভোটের আগে সম্প্রীতি বজায় রাখতে জেলা পুলিশের নয়া কৌশল
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Durga Puja 2024: শিক্ষকের হাতেই ফুটে উঠেছে পুজো মণ্ডপ! বাংলা সাহিত্যের 'তিন পুরুষ' নজর কেড়েছে জেলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল