TRENDING:

East Medinipur News: থিমে ‘সবুজায়ন’, ভাবনায় রাজ্য সরকার, এগরায় এবার অন্যরকম দুর্গোৎসব

Last Updated:

East Medinipur News: থিমে সবুজ বার্তা, ভাবনায় মুখ্যমন্ত্রীর প্রকল্প। এগরার পুজোয় এগরায় নতুন চমক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর, মদন মাইতি:  রাজ্য সরকারের ‘আমার পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের মাধ্যমে পাড়ার স্তরে গিয়ে মানুষের সমস্যার সমাধান খুঁজে বের করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই ভাবনা থেকেই অনুপ্রাণিত হয়ে এবারের দুর্গাপুজোয় থিম তৈরি করেছে এগরার ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব। তাদের থিম—‘আমাদের পাড়া, আমাদের পরিবার, মাতৃকোলে সবুজায়ন’, যেখানে সামাজিক বন্ধন, পরিবেশ সচেতনতা ও প্রশাসনিক ভাবনার এক সুন্দর মেলবন্ধন ঘটেছে। রাজ্যে সরকারের মতই ক্লাবও বিশ্বাস করে, সমস্যা যেমন পাড়ায় পাড়ায় খুঁজে বের করতে হয়, তেমনই সমাধানও শুরু হতে পারে পাড়ার মানুষের হাত ধরেই—এবার সেই সমাধানের রূপ সবুজায়ন।
advertisement

পূর্ব মেদিনীপুর জেলার এগরায় খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের এবারের দুর্গাপুজোর প্রস্তুতি। একাদশ বর্ষে পদার্পণ করল এই পুজো। ঢাকের বাজনা, চেনা উৎসবের গন্ধ আর মানুষের উচ্ছ্বাসে জমে উঠল উদ্বোধনের দিনটি। সাবেক পুজোর ঐতিহ্য বজায় রেখেই এবারে এই ক্লাব নজর দিচ্ছে পরিবেশ বিষয়ক সচেতনার বার্তা পৌঁছে দেওয়ার দিকে। ক্লাব কর্তৃপক্ষের মতে, এবার তারা চায় প্রতিটি পাড়ায় পাড়ায় গাছ লাগিয়ে এক পরিবেশবান্ধব সমাজ গড়তে। ছোট ছোট উদ্যোগ থেকেই বড় বার্তা—এই ভাবনাই তুলে ধরবে তাদের থিম।

advertisement

আরও পড়ুন-‘দেহব্যবসা করেই সব শেষ…!’ দু’বার বিয়ে-ডিভোর্স, মদ্যপানে নষ্ট লিভার, অসহ্য নরকযন্ত্রণায় ৩৪ বছরে অকালে মৃত্যু বিখ্যাত বলি নায়িকার, বলুন তো কে?

যেখানে মা দুর্গার আশীর্বাদ যেন ছড়িয়ে পড়ে প্রকৃতি রক্ষায়। গত কয়েক বছরে জেলার মধ্যে অন্যতম সেরা পুজো হিসেবে স্বীকৃতি পেয়েছে এই ক্লাব। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ভার্চুয়ালি এই ক্লাবের পুজো উদ্বোধন করেছেন। ভাবনা ও সৌন্দর্যের মিশেলে ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের পুজো ইতিমধ্যেই মানুষের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছে।

advertisement

View More

আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! ভয়ঙ্কর শক্তি বাড়ছে সূর্যের, কপাল পুড়বে এই ৩ রাশির, চরম আর্থিক সঙ্কট, স্বাস্থ্যহানি, জীবন ‘নরক’ কাদের?

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

সমাজ, পরিবেশ ও প্রশাসনিক দায়বদ্ধতাকে এক সুতোয় বাঁধতে চেয়ে এবারের পুজোর মাধ্যমে ক্লাব যে বার্তা দিতে চাইছে, তা নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। এই উদ্যোগ শুধু এগরার মধ্যেই সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ুক রাজ্যের প্রতিটি প্রান্তে—এটাই এখন পাড়ার মানুষের আশা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: থিমে ‘সবুজায়ন’, ভাবনায় রাজ্য সরকার, এগরায় এবার অন্যরকম দুর্গোৎসব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল