TRENDING:

South 24 Parganas News: এবারে গঙ্গাসাগর যাওয়া হবে আরও সহজ... কীভাবে?

Last Updated:

আরও একধাপ এগিয়ে গেল গঙ্গাসাগর সেতু তৈরির কাজ। সাগরদ্বীপে যাতায়াতের পথ আরও সুগম করতে মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু তৈরির জন্য প্রাথমিক প্রক্রিয়া চলছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবাব মল্লিক, কাকদ্বীপ: আরও একধাপ এগিয়ে গেল গঙ্গাসাগর সেতু তৈরির কাজ। সাগরদ্বীপে যাতায়াতের পথ আরও সুগম করতে মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু তৈরির জন্য প্রাথমিক প্রক্রিয়া চলছে। কচুবেড়িয়ার দিকে সেতু নির্মাণের জন্য মোট ৩৯ জনের জমি ও পানবরজ অধিগ্রহণ করবে রাজ্য সরকার। এখনও এ পর্যন্ত সাগরের কচুবেড়িয়ায় মোট ২২ জন জমিদাতাকে ক্ষতিপূরণের ৪৮ লক্ষ টাকার ড্রাফট প্রদান করা হয়েছে।
জমিদাতাদের সঙ্গে প্রশাসনের স্বাক্ষাত
জমিদাতাদের সঙ্গে প্রশাসনের স্বাক্ষাত
advertisement

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের ত্রাতা ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগ সাগরে

সেতু ও অ্যাপ্রোচ রোড তৈরির জন্য মুড়িগঙ্গার একপাড়ে কচুবেড়িয়ার দিকে জমিদাতাদের দ্বিতীয় দফায় ক্ষতিপূরণের ড্রাফটও প্রদান করা হয়েছে। আগে কাকদ্বীপের দিকের ৮ জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। জমির মালিকদের সঙ্গে স্বাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সাগরদ্বীপের বিডিও-সহ স্থানীয় সাগর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ বালেশ্বর এবং বিএলআরও শুভ্রাংশু ঘটক।

advertisement

আরও পড়ুন: পোস্ট অফিসে টাকা রেখেও ব্যাপক বিড়ম্বনা! যা চলছে গ্রাহকদের সঙ্গে…! জানলে চমকে যাবেন

View More

সেরা ভিডিও

আরও দেখুন
সংসার সামলে অভাবের সঙ্গে লড়াই, মেদিনীপুরের প্রভাতী দেবীর জীবনসংগ্রাম এক বড় অনুপ্রেরণা
আরও দেখুন

এ নিয়ে কাকদ্বীপের বিডিও ঋক গোস্বামী জানান, মুড়িগঙ্গার অপরপারে কাকদ্বীপে লট নম্বর ৮ এর দিকে এদিনই প্রথম দফায় ৮ জনের জমি অধিগ্রহণ করা হয়। ৮ জন জমিদাতাকে ৪০ লক্ষ টাকার ড্রাফট প্রদান করা হয়। এটা কাকদ্বীপের লট নম্বর আটের দিকে। লট নম্বর ৮ এর দিকে মোট ১৩৯ জন জমির মালিকের জমি অধিগ্রহণ করার কথা রয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: এবারে গঙ্গাসাগর যাওয়া হবে আরও সহজ... কীভাবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল