TRENDING:

নেতাজীর স্মৃতি রক্ষার্থে রাজ্য সরকারের ভূমিকা উদাসীন, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

Last Updated:

 সুভাসগ্রামের কোদালিয়ায় নেতাজীর বাড়ির সঠিক রক্ষনাবেক্ষন করা হচ্ছে না। নরেন্দ্রপুরে একটি অনুষ্ঠানে এসে নেতাজীর কোদালিয়ার বাড়িতে যান কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার এবং সেখানে বলেন একথা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুভাষগ্রাম: নেতাজীর স্মৃতি রক্ষার্থে রাজ্য সরকার উদাসীন। নেতাজীর জন্ম জয়ন্তীর আগেই সুভাসগ্রামের কোদালিয়ায় নেতাজীর বাড়িতে এসে এই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাস সরকার। এই বাড়ির সঠিক রক্ষনাবেক্ষন করা হচ্ছে না বলেও জানান তিনি। নরেন্দ্রপুরে একটি অনুষ্ঠানে এসে নেতাজীর কোদালিয়ার বাড়িতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে একাধিক অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী।
advertisement

সুভাষ সরকার বলেন, কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাস চন্দ্র বসুর স্মৃতি রক্ষার্থে বদ্ধপরিকর। আন্দামান ও অরুনাচলপ্রদেশে ইতিমধ্যে এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। অথচ সুভাসগ্রামের কোদালিয়ায় নেতাজীর স্মৃতি রক্ষার্থে এই হেরিটেজ সংরক্ষণে কোথাও একটা উদাসীনতা কাজ করছে বলে জানান তিনি। কেন্দ্রীয় সরকার বিষয়টির উপর নজর রাখছে ও খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

advertisement

পাল্টা জবাব দিতে দেরি করেনি রাজ্যের শাসক দলও। সোনারপুর রাজপুর পৌরসভার চেয়ারম্যান বলেন, একটি সরকারি সভা থেকে ফেরার পথে রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজির পৈতৃক বাসভবন দেখতে আসেন। তখনই ওই বাড়ির ভগ্নদশা দেখে তিনি বিস্মিত হয়েছিলেন। আর সেই দিনই তিনি ওই বাড়িতে হেরিটেজ ঘোষণা করে। তারপর রাজ্যে হেরিটেজ কমিশন সংস্কারের কাজ শুরু করেছিল। বেশ বেশ কিছুদিন কাজ চলার পর। করো না মহামারীর জন্য কাজ থমকে যায়। বাকি কাজ আর শেষ করা যায়নি।

advertisement

আরও পড়ুনঃ এমন কোন ট্রফি যা রোনাল্ডো-রোনাল্ডিনহো-লেওনডস্কি জিতেছে, কিন্তু লিওনেল মেসির নেই

এছাড়াও তিনি বলেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা জানোকী নাথ বসু যেভাবে বাড়িটিকে তৈরি করেছিল সেই আদলকে বজায় রেখে সংস্কারের কাজ হয়েছে। সেই টালির চাল, কাঠের জানালা, পুরানো কড়ি বড়গা সাজানো হয়েছে। পর্যটকদের জন্য অতিথি নিবাস করার পরিকল্পনা করেছিল সরকার। বিগত বছরের তুলনা বাসভবনটি নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে পুরো কাজ শেষ হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

SUMAN SAHA

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
নেতাজীর স্মৃতি রক্ষার্থে রাজ্য সরকারের ভূমিকা উদাসীন, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল