TRENDING:

Local train: ব্যাগের মধ্যে ওগুলো কী? মুখ খুলতেই বেরিয়ে এল পর পর গোসাপ, নামখানা লোকালে আতঙ্ক

Last Updated:

ট্রেনে করে পাচার হচ্ছিল গোসাপ। গোপন সূত্রে এমন খবর পেয়ে ট্রেনে অভিযান চালায় রেল পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে। এই অভিযানে ১৪ টি গোসাপ উদ্ধার হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নামখানা: ট্রেনে করে পাচার হচ্ছিল গোসাপ। গোপন সূত্রে এমন খবর পেয়ে ট্রেনে অভিযান চালায় রেল পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে। এই অভিযানে ১৪ টি গোসাপ উদ্ধার হয়েছে।
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

সূত্রের খবর তল্লাশি চলাকালীন শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনের লক্ষ্মীকান্তপুর স্টেশন আরপিএফ এর নজরদারির সময় ট্রেনের ভিতরে সাপগুলি পাওয়া যায়। পরে সেগুলিকে উদ্ধার করে কাকদ্বীপ থানায় নিয়ে যাওয়া হয়। রবিবার রাতে গোসাপগুলিকে বন দফতরের নামখানা রেঞ্জের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১৮৯ থেকে এক লাফে দশ হাজার! স্পর্শকাতর বুথের সংখ্যা নিয়ে ভোল বদল কমিশনের

advertisement

গোসাপের চামড়া চোরাচালানকারীরা বিদেশে পাচার করে। সেই সঙ্গে গোসাপ মেরে অবৈধভাবে মাংস রান্না করে খান অনেকেই। এ ছাড়াও গোসাপের চামড়া দিয়ে ঘুমোট নামের এক বাদ্যযন্ত্র তৈরি হয়। ফলে গোসাপ মারেন অনেক চোরাচালানকারীরা।

View More

গোসাপ মারা আইনত অপরাধ। এটি বিপন্ন তালিকাভুক্ত। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মোট ১৪টি গোসাপ পাওয়া গিয়েছে। তার মধ্যে দু’টি মৃত। তবে কে বা কারা এই গোসাপগুলি পাচার করছিল তা এখনও জানা যায়নি।য

advertisement

সেজন্য কী উদ্দেশ্যে গোসাপ ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানা যায়নি। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে আরপিএফ ও কাকদ্বীপ থানার পুলিশ। দোষীদের দ্রুত চিহ্নিত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Local train: ব্যাগের মধ্যে ওগুলো কী? মুখ খুলতেই বেরিয়ে এল পর পর গোসাপ, নামখানা লোকালে আতঙ্ক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল