South 24 Parganas: কালনাগিনীর নীল রঙ বদলে কালো! নদীমাতৃক দেশে নদীর চরম দুর্দশা, দুর্গন্ধে টেঁকা দায়, কাকদ্বীপে ভয়াবহ মাত্রায় দূষণ
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
South 24 Parganas News: কাকদ্বীপ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া কালনাগিনী নদীর জল কুচকুচে কালো। দূষণের মাত্রা এতটাই ছাড়িয়েছে জল থেকে বেরোচ্ছে তীব্র দুর্গন্ধ। আশেপাশের সমস্ত ময়লা, আবর্জনা নদীর জলে এসে মিশছে।
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, বিশ্বজিৎ হালদার: কাকদ্বীপ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া কালনাগিনী নদীর জলে ক্রমশই দূষণ ছড়াচ্ছে। বর্তমানে এই নদী দূষণ শহরের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় দুই মাস ধরে নদীর জলের রং কুচকুচে কালো হয়ে রয়েছে। এমনকি ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। নদীর আশেপাশে টেঁকা যাচ্ছে না। যাতায়াত করার সময় নাকে কাপড় চাপা দিতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীর পাশে শৌচাগার রয়েছে। সেই নোংরা জল নদীর জলের সঙ্গে মিশে দূষণ ছড়াচ্ছে। এছাড়াও বহু ব্যবসায়ী প্রতিদিন নদীর জলে আবর্জনা ফেলচ্ছে। যে কারণে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। ভাটার সময় দুর্গন্ধ আরও বেড়ে যায়। কারণ ওই সময় নদীর জল থেকে পচা আবর্জনা গন্ধ বেশি আসে। জোয়ারের সময় দুর্গন্ধ কিছুটা কমে।
advertisement
আরও পড়ুনঃ প্লাস্টিকের দাপটে হারিয়ে যাচ্ছে বাংলার কুটির শিল্প! সামান্য অর্ডার থেকে নামমাত্র আয়, তবে আম-লিচুর মরশুমে বাড়ে এদের চাহিদা
জানা যাচ্ছে, এই নদীর জলে কেবলমাত্র বাজারের নোংরা আবর্জনা ফেলা হয় তাই নয়, এলাকার মাংসের দোকানগুলির ময়লা তথা মুরগি ও খাসির নাড়িভুঁড়ি, রক্ত প্রতিদিন নদীতে সরাসরি ফেলা হয়। যার ফলে প্রচুর পরিমাণে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের আরও অভিযোগ, প্রশাসনের তরফ থেকে এখনও কোনও কড়াকড়ি পদক্ষেপ লক্ষ্য করা যায়নি, যার ফলে স্থানীয় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে কালনাগিনী নদী দূষণের এই সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 19, 2026 1:33 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas: কালনাগিনীর নীল রঙ বদলে কালো! নদীমাতৃক দেশে নদীর চরম দুর্দশা, দুর্গন্ধে টেঁকা দায়, কাকদ্বীপে ভয়াবহ মাত্রায় দূষণ










