TRENDING:

South 24 Parganas News: মর্মান্তিক! গঙ্গাসাগরে এসে মুড়িগঙ্গা নদীতে ডুবে মৃত্যু পুণ্যার্থীর

Last Updated:

সম্প্রতি শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা ২০২৩। গঙ্গাসাগরে পূর্ণ লাভের আশায় এসেছিল মহারাষ্ট্রের এক বৃদ্ধা। কিন্তু গঙ্গাস্নান করে আর বাড়ি ফেরা হল না। সোমবার দক্ষিণ 24 পরগনার কচুবেড়িয়া এলসিডি জেটি ঘাটের কাছে মুড়িগঙ্গায় মৃতদেহ ভাসতে দেখা ‌যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকদ্বীপ: শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগরে পূণ্য লাভের আশায় এসেছিল মহারাষ্ট্রের এক বৃদ্ধা। কিন্তু গঙ্গাস্নান করে আর বাড়ি ফেরা হল না। মুড়িগঙ্গা নদীতে তলিয়ে গেলেন তিনি।
advertisement

সোমবার দক্ষিণ ২৪পরগনার কচুবেড়িয়া এলসিডি জেটি ঘাটের কাছে মুড়িগঙ্গা নদীতে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধা মহিলার মৃতদেহ ভাসতে দেখা যায় ।এরপর স্থানীয়রা খবর দেয় সাগর থানাতে। সাগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: রসের স্বাদ বোঝাতে ডায়মন্ডহারবারে অনুষ্ঠিত হল রসমতী

advertisement

পরে বৃদ্ধার আসল পরিচয় জানার জন্য খোঁজ চালায় সুন্দরবন জেলার পুলিশ। অবশেষে হ্যাম রেডিওর তৎপরতায় বৃদ্ধার পরিচয় জানা যায়। মৃত বৃদ্ধার নাম সিন্ধু অশ্রু জাঙ্গারে বলে জানা গিয়েছে। প্রায় ৭৮ বছর বয়সের ওই বৃদ্ধার বাড়ি মহারাষ্ট্রে। পরিবারের সদস্যদের সাথে পুন্য লাভের আশায় গঙ্গাসাগরে এসেছিলেন বছর সত্তরের ঐ বৃদ্ধা।

হ্যাম রেডিও তৎপরতায় অবশেষে বৃদ্ধার পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিওর সদস্যরা এরপর পরিবারের লোকজন রবিবার কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন । বৃদ্ধার মৃতদেহ সনাক্তকরণ করে বৃদ্ধার ছেলে।

advertisement

মৃতদেহ ময়না তদন্তের পর কাকদ্বীপে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। পরিবারের এক সদস্য সোমনাথ গজনন রাম জাঙ্গারে জানান, গঙ্গাসাগরে কপিলমুনি দর্শনের জন্য আসেন পরিবারের কয়েকজন সদস্যরা।  সাগরের স্নান সেরে বাড়ি ফেরার পথে কচুবেরিয়া এলসিডি ঘাটের কাছে নিঁখোজ হয়ে যান বৃদ্ধা। অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান না পাওয়ায় পরের দিন সাগর থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে মৃত বৃদ্ধার পরিবার। পরে হ্যাম রেডিওর মাধ্যমে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মর্মান্তিক! গঙ্গাসাগরে এসে মুড়িগঙ্গা নদীতে ডুবে মৃত্যু পুণ্যার্থীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল