TRENDING:

Senior Citizen Rock Climbing: ‘হাম ভি হ্যায় জোশ ম্যায়’- বয়সকে থোড়াই কেয়ার, বাতের ব্যাথাকে দূরে ছুঁড়ে রক ক্লাইম্বিং, ক্যারাটে সিনিয়র সিটিজেনদের

Last Updated:

Senior Citizen Rock Climbing: অযোধ্যা পাহাড়ে সিনিয়র সিটিজেনদের ক্যারাটে ও রক ক্লাইম্বিং, তাক লাগাল!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: বয়স কখনওই বাধা হয়ে দাঁড়ায় না ইচ্ছের সামনে। সমস্ত অসম্ভবই সম্ভব হয়ে যায় মনের জোরের কাছে। ‌ তাইত বুড়ো হাড়েই খেল দেখাল সিনিয়র সিটিজেনরা। ‌ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে দু’দিনব্যাপী ক্যারাটে ও রক  ক্লাইম্বিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। ‌ যেখানে ক্ষুদেদের পাশাপাশি সিনিয়র সিটিজেনদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। ‌ রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন তারা। এই  ক্যাম্প সাড়া ফেলে দিয়েছে সর্বত্র।
advertisement

এ বিষয়ে কোচ অভিজিৎ শীল বলেন, প্রফেশনাল ট্রেনার দিয়ে তারা রক  ক্লাইম্বিং ও ক্যারাটে করিয়েছেন। ‌তাদের কেরামতি দেখে সকলেই মুগ্ধ। এটা গোটা জেলার গর্ব। অনেকেরই ইনস্পিরেশন হয়ে উঠেছেন তারা। আগামী দিনের  সিনিয়র সিটিজেনদের নিয়ে রক ক্লাইম্বিং-এর উপরে বিশেষ ক্যাম্প করার ইচ্ছা রয়েছে তার। ‌

এ বিষয়ে অংশগ্রহণকারী জ্যোৎস্না সরকার বলেন, এই বয়সে এসেও যে রক  ক্লাইম্বিং ও ক্যারাটে করা যেতে পারে তা তিনি প্রমাণ করে দিয়েছেন। তাকে দেখে এখন অনেকেই এগিয়ে আসে। ‌এটা তার কাছে ভীষণই ভাল লাগার।

advertisement

আরও পড়ুন – Nandikeshwari Temple: নান্দিকেশ্বরী পীঠের দরজা সাঁইথিয়া, পুণ্যার্থীদের জন্য অমৃতভারত প্রকল্পে ঝাঁ চকচকে হচ্ছে সাঁইথিয়া স্টেশন

View More

এর আগে বেড়াতে গিয়ে তিনি রক ক্লাইম্বিং করেছেন। তবেএই প্রথমবার তিনি অযোধ্যা পাহাড়ে রক ক্লাইম্বিং করলেন।  খুব এক্সাইটিং ছিল সবকিছু। আগামী দিনের সুযোগ পেলে আবারও রক  ক্লাইম্বিং করবেন তিনি।

advertisement

ইচ্ছাশক্তি ও মনের জোরের কাছে সবকিছুই ফিকে হয়ে দাঁড়ায়। তাইতো ক্যারাটে ও রক  ক্লাইম্বিং-এ খুদেদের পাশাপাশি তাক লাগাল সিনিয়র সিটিজেনরাও।

অযোধ্যা পাহাড়ের দু-দিনের এই ক্যাম্পে ছয় বছর বয়স থেকে ৭৪ বছর বয়স পর্যন্ত  অংশগ্রহণ করে। যা সকলেরই নজর কেড়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
বয়সকে থোড়াই কেয়ার,বাতের ব্যাথাকে দূরে ছুঁড়ে রক ক্লাইম্বিং,ক্যারাটে সিনিয়র সিটিজেনদের
আরও দেখুন

Sharmistha Banerjee

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Senior Citizen Rock Climbing: ‘হাম ভি হ্যায় জোশ ম্যায়’- বয়সকে থোড়াই কেয়ার, বাতের ব্যাথাকে দূরে ছুঁড়ে রক ক্লাইম্বিং, ক্যারাটে সিনিয়র সিটিজেনদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল