TRENDING:

এই ১০ আনক্যাপড ভারতীয় প্লেয়ার এবার কাঁপাবে আইপিএল! এরাই হতে পারে ভবিষ্যতের তারকা

Last Updated:

Top 10 Uncapped Indian Cricketers Of IPL 2026: আইপিএলে অভিজ্ঞ তারকাদের পাশাপাশি আনক্যাপড তরুণ ক্রিকেটারদের দিকেও এবার বিশেষ নজর থাকবে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলকে শক্তিশালী করতে এই নতুন মুখদের উপর ভরসা রাখছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আইপিএল বরাবর নতুন প্রতিভাদের স্বপ্নপূরণ ও তারকা হওয়ার মঞ্চ। এই প্রতিযোগিতা আগে অসংখ্য ক্রিকেটারকে অন্ধকার এঁদো গলি থেকে স্বপ্নের রাজপথের হদিশ দিয়েছে। আইপিএলে অভিজ্ঞ তারকাদের পাশাপাশি আনক্যাপড তরুণ ক্রিকেটারদের দিকেও এবার বিশেষ নজর থাকবে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলকে শক্তিশালী করতে এই নতুন মুখদের উপর ভরসা রাখছে। কোন ১০ অ্যানক্যাপড প্লেয়ারের দিকে এবার সবথেকে বেশি নজর থাকবে চলুন দেখে নেওয়া যাক।
আইপিএল ২০২৬
আইপিএল ২০২৬
advertisement

১. কার্তিক শর্মা (চেন্নাই সুপার কিংস): কার্তিক শর্মা একজন উইকেটকিপার-ব্যাটার, যিনি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করেছেন। বিশেষ করে দ্রুত রান তোলা এবং বড় শট খেলার ক্ষমতা তাঁকে দলে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ১৪.২ কোটি টাকায় তাকে দলে নিয়েছে সিএসকে।

২. তেজস্বী সিং দাহিয়া (কলকাতা নাইট রাইডার্স): তেজস্বী একজন আক্রমণাত্মক ব্যাটার। দিল্লি প্রিমিয়ার লিগে তাঁর শক্তিশালী ব্যাটিং নজর কাড়ে। KKR-এর ব্যাটিংয়ে অতিরিক্ত আগ্রাসন যোগ করতে পারেন তিনি। ৩ কোটি টাকায় তাকে দলে নিয়েছে কেকেআর।

advertisement

৩. মুকুল চৌধুরী (লখনউ সুপার জায়ান্টস): মুকুল মূলত ফিনিশার হিসেবে পরিচিত। কম বল খেলেই ম্যাচের মোড় ঘোরানোর ক্ষমতা তাঁর রয়েছে, যা টি-২০ ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২.৬ তোটি টাকায় তাকে দলে নিয়েছে এলএসজি।

৪. আকিব নবী দার (দিল্লি ক্যাপিটালস): জম্মু-কাশ্মীরের এই তরুণ পেসার গতি ও বাউন্সের জন্য পরিচিত। নতুন বলে উইকেট নেওয়ার দক্ষতা তাঁকে দলের বড় সম্পদ করে তুলতে পারে। ৮.৪ কোটি টাকায় তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

advertisement

৫. স্মরণ রবিচন্দ্রন (সানরাইজার্স হায়দরাবাদ): স্মরণ একজন প্রতিশ্রুতিশীল ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো ফর্ম তাঁকে দলে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে রেখেছে। ৩০ লক্ষ টাকায় তাকে দলে নিয়েছে এসআরএইচ।

৬. ড্যানিশ মালেওয়ার (মুম্বই ইন্ডিয়ান্স): ড্যানিশের ব্যাটিং স্টাইল শান্ত ও স্থির। ইনিংস গড়ে তোলার দক্ষতা রয়েছে, যা কঠিন পরিস্থিতিতে দলের কাজে লাগতে পারে। ৩০ লক্ষ টাকায় তাকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

advertisement

৭. মঙ্গেশ যাদব (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু): মঙ্গেশ একজন উইকেট নেওয়ার ক্ষমতাসম্পন্ন বোলার। নিয়মিত ভালো পারফরম্যান্সের কারণে তিনি নজরে এসেছেন এবং সুযোগ পেলে বড় ভূমিকা নিতে পারেন। ৫.২ কোটি টাকায় তাকে দলে নিয়েছে আরসিবি।

৮. বিশাল নিশাদ (পাঞ্জাব কিংস): এই তরুণ লেগ-স্পিনার উইকেট নেওয়ার ক্ষেত্রে বেশ কার্যকর। টি-২০ ফরম্যাটে তাঁর মতো স্পিনার ম্যাচের গতি বদলে দিতে পারেন। ৩০ লক্ষ টাকায় তাকে দলে নিয়ে পিবিকেএস।

advertisement

৯. কুমার কুশাগ্র (গুজরাত টাইটান্স): কুশাগ্র একজন উইকেটকিপার-ব্যাটার, যিনি টি-২০ ক্রিকেটে ইতিমধ্যেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন। দ্রুত রান তোলা তাঁর অন্যতম শক্তি। ৭.২ কোটি টাকায় তাকে দলে নিয়েছে গুজরাত।

১০. বৃজেশ শর্মা (রাজস্থান রয়্যালস): বৃজেশ তুলনামূলকভাবে কম আলোচনায় থাকলেও কার্যকর বোলার। সাম্প্রতিক পারফরম্যান্সে তাঁর উইকেট নেওয়ার ক্ষমতা স্পষ্ট। ৩০ লক্ষ টাকায় তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

আরও পড়ুনঃ KKR News: ‘মৃত্যুর হুমকি পেয়েছি! খুব বাজে অবস্থা ছিলাম..’! আইপিএলের আগে বড় রহস্য ফাঁস করলেন কেকেআরের বরুণ

সেরা ভিডিও

আরও দেখুন
‘মোদির সঙ্গে লড়তে পারেন কেবল মমতাই’! বাংলা জয় দূরে, বিজেপিকে দিল্লি বাঁচাতে বললেন কল্যাণ
আরও দেখুন

সব মিলিয়ে, এই ১০ জন আনক্যাপড ক্রিকেটার আইপিএল ২০২৬-এ নিজেদের প্রমাণ করার বড় সুযোগ পেতে চলেছেন। তাঁদের পারফরম্যান্সই অনেক ম্যাচের ফল নির্ধারণ করতে পারে এবং ভবিষ্যতের তারকা হয়ে ওঠার পথ তৈরি করতে পারে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
এই ১০ আনক্যাপড ভারতীয় প্লেয়ার এবার কাঁপাবে আইপিএল! এরাই হতে পারে ভবিষ্যতের তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল