সাধারণ সব পুজোর আগে সিদ্ধিদাতা গণেশের পুজো হয়। তবে সাধারনত এই গণেশ পুজো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীরা করে থাকেন। তবে জয়নগর থানার দক্ষিণ বারাসত এলাকার কয়েকজন কলেজ পড়ুয়া এবার গণেশ পুজো করলেন। গত টানা ১২ বছর ধরে গণেশ পুজো করে আসছেন এই ইয়ুথ পাওয়ার সদস্যরা।
আরও পড়ুন: নদীতে দূষিত জলের আনাগোনা, পেশা বদলাতে বাধ্য হচ্ছেন মৎস্যজীবীরা
advertisement
এই গণেশ পুজো উদ্যোক্তার মধ্যে সবাই পড়াশোনা শেষ করেছে আবার কেউ কেউ পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে এক উদ্যোক্তা বলেন, বর্তমান যুগে সেভাবে কাজের প্রচন্ড সমস্যা। তাই নিজেকে প্রতিষ্টিত করতে গেলে নিজ নিজ ব্যবসা করলে হয়তো সবাই সবার পরিবারের কাছে প্রতিষ্ঠিত হতে পারব। তাই আমাদের নিজস্ব উদ্যোগে গণেশ পুজো উৎসবে শামিল হন। প্রথম কয়েক বছর পুজো ছোট হলেও এখন পুজো অনেকটাই বড় হয়ে গিয়েছে।
আমরা পুজোর কটা দিন রক্তদান শিবির থেকে শুরু করে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে মেতে ওঠেন। পাশাপাশি খিচুড়ি ভোগেরও আয়োজন করা হয় প্রচুর মানুষ আমাদের এই খিচুড়ি ভোগ খেতে এখানে অংশগ্রহণ করে। তাই আগামী দিনে এই পুজোটাকে আরও বড় করার লক্ষ্য আছে বলে জানান।
সুমন সাহা





