advertisement

Nadia News: নদীতে দূষিত জলের আনাগোনা, পেশা বদলাতে বাধ্য হচ্ছেন মৎস্যজীবীরা

Last Updated:

নদীর দূষিত জলের কারণে মাছ ধরা যাচ্ছে না। বাধ্য হয়ে নদিয়ায় পেশা বদলাচ্ছেন মৎস্যজীবীরা

+
title=

নদিয়া: কথায় আছে কারো পৌষ মাস তো কারোর সর্বনাশ। এই সর্বনাসের কোপে পড়েই পেশা বদল করতে বাধ্য হচ্ছেন নবদ্বীপের হুলোর ঘাট থেকে মহেশগঞ্জ পর্যন্ত বিস্তীর্ণ গঙ্গা, জলঙ্গী তীরবর্তী এলাকার মৎস্যজীবীরা। মূলত নদীর জল দূষণের কারণে তাঁদের জীবিকায় টান পড়েছে।
প্রথমে পদ্মা ও পরবর্তীতে জলঙ্গী নদী থেকে পাট পচা কালো নোংরা জল নদীতে চলে আসছে। তা থেকে ছড়াচ্ছে ব্যাপক দুর্গন্ধ। ফলে বন্ধ হয়েছে মাছ ধরার কাজ। গত ৬-৭ বছর ধরে কার্তিক-অগ্রায়ন মাস জুড়ে এমনটাই চলছে বলে ওই মৎস্যজীবীরা জানিয়েছেন।
advertisement
advertisement
মৎস্যজীবীদের তরফে একাধিক বার বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। মিলেছে শুধুই আশ্বাস। এই নোংরা নদীর জলে স্নান করার ফলে চর্মরোগ হতে পারে বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। স্থানীয় মৎস্যজীবী মেঘনাথ হালদার জানান, দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে মৎস্যজীবীর পেশায় আছি। কিন্তু গত এই সাত বছর ধরে যে সমস্যা চলছে তা আগে কখনও হয়নি। এই পরিস্থিতিতে সঠিকভাবে মাছ ধরতে না পেরে পেশা বদলে দিনমজুরের কাজ করতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
advertisement
স্বরূপগঞ্জ পঞ্চায়েতের বিজেপির নব নির্বাচিত উপ প্রধান কানাই দাস জানান, এই সমস্যাটা নতুন নয়। অতীতে আমরা দলীয়ভাবে বিভিন্ন দফতরে গিয়েছি, লিখিত জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। এমনকি এই সমস্যা নিয়ে বিক্ষোভও হয়েছিল। তবে আমরা চাই এর সমাধান। বর্তমানে আমদের পঞ্চায়েতে পাঠিয়েছে মানুষ। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করব।
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: নদীতে দূষিত জলের আনাগোনা, পেশা বদলাতে বাধ্য হচ্ছেন মৎস্যজীবীরা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement