TRENDING:

Siliguri News: হরিণ শিকারের ছক কষেছিল, শেষ মুহূর্তে সব ভেস্তে দিল বন দফতর

Last Updated:

হরিণ শিকার ক্রমশই বাড়ছে। এরই মধ্যে বড় সাফল্য পেল বন দফতর। ধরা পড়ল দুই চোরা শিকারি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : বেপরোয়া হয়ে উঠেছে হরিণ শিকারি চক্রের সদস্যরা। একের পর এক বন্যপ্রাণীকে হত্যা করছে। বনদস্যু দমন হলেও জঙ্গলের চোরা শিকারিচক্রকে এখনও পুরোপুরি দমন করা যায়নি। বৈকুণ্ঠপুরের জঙ্গলে হরিণ শিকার হঠাৎ করেই উদ্বেগজনক হারে বেড়ে গিয়েছে। শিকারিদের ধরতে বৈকুণ্ঠপুরে বন বিভাগ নিয়মিত টহলদারি চালালেও কোন‌ও এক অদৃশ্য কারণে হরিণ শিকার কমছে না। এই প্রসঙ্গে স্থানীয়দের‌ দাবি, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের চোখ ফাঁকি দিয়ে চোরা শিকারিরা লুকিয়ে বনে ঢুকে বন্যপ্রাণীদের জন ফাঁদ পাচ্ছে। এভাবেই তারা হরিণ শিকার করছে। তবে বুধবার অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে বন দফতর। হাতেনাতে ধরেছে দুই হরিণ শিকারিকে।
advertisement

এদিন বন দফতর গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক চোরা শিকারিকে গ্রেফতার করে বৈকুন্ঠপুরের জঙ্গল থেকে। এদিকে মঙ্গলবার গভীর রাতে শিলিগুড়ির নেপালি বস্তি এলাকায় অভিযান চালিয়ে আরও এক চোরা শিকারিকে গ্রেফতার করে বন দফতরের ডাবগ্রাম রেঞ্জের কর্মীরা। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে বন্দুক ও হরিণের সিং।

আরও পড়ুন: বুনো হাতির হানায় গুরুতর আহত যুবক, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

advertisement

বন দফতর জানিয়েছে ধৃতদের নাম প্রভানন্দ রায় (২৬) ও কৃষ্ণ দাস (৩২)। ধৃতদের বয়স থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে কম বয়সীরাও চোরা শিকারের দিকে ঝুঁকছে।

View More

জানা গিয়েছে, বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েত এলাকার ফারাবাড়িতে ধৃতদের বাড়ি। এর আগেও ওই দু'জনকে গ্রেফতার করেছিল বন দফতর। বুধবার তারা আবার শিকারের ছক কষেছিল। সেই খবর পেয়েই পরিকল্পনা অনুযায়ী মধ্যরাতে তাদের বাড়িতে হানা দেয় বন দফতর। এবং সেখান থেকে হরিণ শিকারের জন্য যে বন্দুক তারা ব্যবহার করছিল সেটি উদ্ধার করে, সঙ্গে পায় হরিণের সিং-এর টুকরো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়পুরে পাইপলাইনে রান্নার গ্যাস পরিষেবা! কেজি প্রতি দামটাও নামমাত্র
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: হরিণ শিকারের ছক কষেছিল, শেষ মুহূর্তে সব ভেস্তে দিল বন দফতর
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল