রাস্তায় নৃত্য প্রদর্শনীর বিষয়ে প্রতিষ্ঠানের কর্ণধার মৌসুমী সাহা শ্রীবাস্তব জানান, ১০০ থেকে ১২০ জন ছাত্রছাত্রী ও সেই সঙ্গে তাঁদের অভিভাকদের আগামী দিনে অংশগ্রহণকারী সংখ্যা আরও বাড়বে বলে তিনি আসা প্রকাশ করেন।
আরও পড়ুন: ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হল বালির টোল বুথে, খণ্ডঘোষে ধুন্ধুমার
বিজয়রাম মনসা মন্দির, আম্রপালি নৃত্য মন্দির থেকে শুরু হয় শোভাযাত্রা। বিজয়রাম ও সাধনপুর উচ্চবিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে এই শোভাযাত্রাটি। সেই সঙ্গে ছিল স্ট্রিট ডান্সের আয়োজন। রংবেরঙের পোশাকে সেজে সমবেত নৃত্য পরিবেশন করে আম্রপালি নৃত্য মন্দিরের ছাত্র-ছাত্রীরা।
advertisement
তাদের পরিবেশিত এই নাচ দেখতে ভিড় জমান পথ চলতি বহু মানুষ। বসন্তের উৎযাপনকে ঘিরে এহেন র্যালি ও স্ট্রিট ডান্সের আয়োজনে স্বভাবতই আনন্দিত এবং উৎসাহী স্থানীয় মানুষজন।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 09, 2023 2:34 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: রাজার নির্দেশে ব্যতিক্রম ঘটেছিল, আজও দোলের পরের দিন রং খেলা হয় এখানে





