TRENDING:

West Bengal Assembly Election 2026: মানবিক মুখ তৃণমূল প্রার্থী ও ব্লক সভাপতির, জঙ্গলে আগুন লেগেছে, বন্যপ্রাণ বাঁচাতে প্রচার ছেড়ে ছুটলেন

Last Updated:
শুকনো পাতার স্তূপে দ্রুত ছড়িয়ে পড়ছিল আগুন। তৎক্ষণাৎ প্রার্থী নিজেই হাতে ডালপালা নিয়ে আগুন নেভাতে শুরু করেন। 
advertisement
1/5
মানবিক মুখ তৃণমূল প্রার্থী ও ব্লক সভাপতির, জঙ্গলে আগুন লেগেছে, বন্যপ্রাণ বাঁচাতে প্রচার ছেড়ে ছুটলেন
নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেই দেখা গেলো সামাজিক দায়বদ্ধতার ছবি। বিধানসভা নির্বাচন কে সামনে রেখে রাজ্য জুড়ে জোর কদমে নির্বাচনী প্রচার চালাচ্ছে প্রতিটা রাজনৈতিক দল।জনসংযোগের খাতিরে নানা কাজে হাত লাগাতেও দেখা যাচ্ছে প্রার্থীদের।তবে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে এবার ধরা পড়ল সম্পূর্ণ এক ভিন্ন ও মানবিক ছবি। ভোট প্রচারের চেয়েও পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণীদের জীবন বাঁচানোই সেখানে প্রধান হয়ে উঠল প্রার্থী ও দলীয় কর্মীদের কাছে।
advertisement
2/5
শনিবার নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন আউশগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার।প্রচারের মাঝেই চোখে পরে ভাতকুন্ডা ও গেড়াই এর মধ্যবর্তী এলাকার জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কালবিলম্ব না করে শ্যামাপ্রসন্ন বাবু এবং আউশগ্রাম ২ নম্বর ব্লকের সভাপতি শেখ আব্দুল লালন ,তাঁদের দলীয় কর্মীদের নিয়ে পৌঁছে যান বনের ভেতরে।
advertisement
3/5
শুকনো পাতার স্তূপে দ্রুত ছড়িয়ে পড়ছিল আগুন। তৎক্ষণাৎ প্রার্থী নিজেই হাতে ডালপালা নিয়ে আগুন নেভাতে শুরু করেন। তাঁর সঙ্গে যোগ দেন পুলিশকর্মী ও সাধারণ কর্মীরাও। এই প্রসঙ্গে আব্দুল লালন জানান, তাঁদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনেই তাঁরা মানুষের এবং পরিবেশের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন। তাঁদের কাছে ভোটের চেয়েও বন্যপ্রাণী ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা এই মুহূর্তে বেশি জরুরি ছিল।
advertisement
4/5
এই বিষয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে আউশগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার বলেন, "জঙ্গল আমাদের অক্সিজেনের ভাণ্ডার এবং এটি আমাদের এক বৃহৎ ঘরের মতো। এখানে প্রচুর ময়ূর, খরগোশ ও অন্যান্য বন্যপ্রাণী রয়েছে। তাদের জীবন বিপন্ন হতে দেখা কোনও সচেতন নাগরিকের কাজ হতে পারে না।
advertisement
5/5
প্রসঙ্গত,গ্রীষ্মের এই রুক্ষ সময়ে জঙ্গল এলাকায় আগুনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এই বিষয়ে বনদফতরকে আরও সতর্ক হওয়ার এবং নিয়মিত ফলোআপ রাখার অনুরোধ জানান শ্যামাপ্রসন্ন লোহার। সবমিলিয়ে ,ভোটের প্রাক্কালে দলীয় কর্মীদের নিয়ে প্রার্থী ও ব্লক সভাপতির এহেন কার্যক্রম এলাকায় ইতিবাচক বার্তা বহন করবে বলেই মনে করা হচ্ছে।Input- Banowarilal Chowdhary
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
West Bengal Assembly Election 2026: মানবিক মুখ তৃণমূল প্রার্থী ও ব্লক সভাপতির, জঙ্গলে আগুন লেগেছে, বন্যপ্রাণ বাঁচাতে প্রচার ছেড়ে ছুটলেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল