advertisement

WB Assembly Elections 2026: ছ'বারের বিধায়ক ফের প্রার্থী, স্টার ক্যাম্পেনার ছাড়াই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রচারে উপচে পড়া ভিড় কাটোয়ায়

Last Updated:

WB Assembly Elections 2026: কোনও স্টার ক্যাম্পেনার ছাড়াই ভিড় জমালেন কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তাঁকে দেখতে উপচে পড়া ভিড়। কেউ গলায় মালা পরিয়ে সম্মান জানালেন, কেউ আবার শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে স্বাগত জানালেন। অনেককে আনন্দে নাচতেও দেখা গেল।

+
কাটোয়া 

কাটোয়া 

কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: কাটোয়া বিধানসভায় নির্বাচনের উত্তাপ ক্রমেই বাড়ছে। সেই আবহেই হাইভোল্টেজ প্রচারে ঝড় তুলেছেন ছয়বারের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তাঁকেই মাঠে নামানো হয়েছে। শুক্রবার তাঁকে দেখা গেল একেবারে অন্য রূপে। হুড খোলা জিপে চেপে, মাথায় সাদা টুপি পরে শহর জুড়ে রোড-শো করলেন তিনি।
বয়স পঁচাত্তর পেরলেও উৎসাহ ও এনার্জি ছিল চোখে পড়ার মতো। স্বতঃস্ফূর্তভাবেই মানুষের মধ্যে মিশে প্রচার চালালেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। রাজ্যের অন্যান্য অনেক জায়গার মতো কোনও স্টার ক্যাম্পেনার ছাড়াই, শুধুমাত্র রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ঘিরেই জমে ওঠে প্রচার। স্টেশন, বাজার, চৌরাস্তা থেকে শুরু হয়ে নিচুবাজার পর্যন্ত রোড শোতে হাজার হাজার কর্মী সমর্থক তাঁর সঙ্গে পা মেলান। তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “কাটোয়ার মানুষ সব সময় আমাদের সঙ্গেই আছে, সহযোগিতা করে। তাঁরা চায় কাটোয়ার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে, মানুষের পরিকাঠামো উন্নয়নের স্বার্থে, এখানে তৃণমূল কংগ্রেস পুনরায় বিজয়ী হোক। সাধারণ মানুষই আমাদের সমর্থন করে।”
advertisement
রাস্তায় সাধারণ মানুষের উৎসাহও ছিল চোখে পড়ার মতো। কেউ গলায় মালা পরিয়ে সম্মান জানালেন, কেউ আবার শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে স্বাগত জানালেন। অনেককে আনন্দে নাচতেও দেখা গেল। সব মিলিয়ে জমজমাট প্রচার! কাটোয়া বিধানসভায় নির্বাচনের আগে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জোরদার প্রচার ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
WB Assembly Elections 2026: ছ'বারের বিধায়ক ফের প্রার্থী, স্টার ক্যাম্পেনার ছাড়াই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রচারে উপচে পড়া ভিড় কাটোয়ায়
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement