TRENDING:

East Burdwan News: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র‍্যাগিং প্রোগ্রাম, তৈরি হবে ডিসিপ্লিন কমিটি 

Last Updated:

ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ‍্যোগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরেই তড়িঘড়ি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য একাধিক পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হোষ্টেলগুলির জন্য । এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অ্যান্টি র‍্যাগিং সচেতনতা অনুষ্ঠিত হয় সকল কলেজ ছাত্র ছাত্রীদের নিয়ে।
advertisement

মূলত ছাত্র ছাত্রীদের মনে সচেতনতা বাড়াতে এবং আর কোনওবিশ্ববিদ্যালয়ে যেনএই ধরনের র‍্যাগিংয়ের শিকার না হয় ছাত্র ছাত্রীরা তার জন‍্য এই মূল উদ‍্যোগ।এর ফলে ছাত্র ছাত্রীদের মনে সচেতনতা বাড়বে বলেই আশাবাদী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য আশিষ কুমার পানিগ্রাহী।

আরও পড়ুন Student death: শৌচালয়ে নার্সিং ছাত্রীর রক্তাক্ত দেহ, চাঞ্চল্য

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, ডিএসপি ট্রাফিক ২রাকেশ কুমার চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সহ উপাচার্য আশিষ কুমার পানিগ্ৰাহী। বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য জানান ,অ্যান্টি র‍্যাগিং কমিটির মিটিং ডাকা সম্ভব হচ্ছে না কারণ ভিসি নেই । তিনি একা এই সিদ্ধান্ত নিতে পারেন না বলেই জানিয়ে দিয়েছেন আশিষবাবু । যদি অভিযোগ আসে, রেজিস্ট্রার আছেন তিনি দেখবেন আগে। তিনি আরও জানান যে কোনও রকম কমপ্লেন বা অভিযোগ আসলেই সেটা অ্যান্টি র‍্যাগিং কমেটিতে যাবে৷ তড়িঘড়ি একটা কমিটি গঠন করতে চলেছে ডিসিপ্লিন কমিটি ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

এই বিষয়ে পুলিশ সুপার কামনাশীষ সেন জানান, “অ্যান্টি র‍্যাগিংয়ের জন্য নির্দিষ্ট ফোন নম্বর রয়েছে৷ যদি কোনও অভিযোগ আসে সেক্ষেত্রে আমরা তদন্ত করব।জেলাশাসক সহ রেজিস্ট্রার সাহেবকে নিয়ে জেলা অ্যান্টি র‍্যাগিং কমিটির একটা মিটিং ছিল।সেই মিটিংয়ে আমাদের কাছে এরকমই একটি ঘটনার অভিযোগ এসেছে। এ বিষয়ে তদন্ত করা হবে বলেও জানানো হয়।”

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র‍্যাগিং প্রোগ্রাম, তৈরি হবে ডিসিপ্লিন কমিটি 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল