TRENDING:

Purba Bardhaman News: অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার বর্ধমান শহরে

Last Updated:

অজ্ঞাত পরিচয় এক মাঝবয়স্ক ব‍্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য বুধবার বর্ধমান শহরের খোসবাগান নারকেলবাগান মোড় এলাকায়। গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় একটি বাড়ির গলির মধ‍্যে থেকে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#পূর্ব বর্ধমান : অজ্ঞাত পরিচয় এক মাঝবয়স্ক ব‍্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য বুধবার বর্ধমান শহরের খোসবাগান নারকেলবাগান মোড় এলাকায়। গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় একটি বাড়ির গলির মধ‍্যে থেকে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। বাড়ির মালিক মঞ্জু সেনগুপ্ত জানান, বাড়ির ছাদে যাচ্ছিলেন সেই সময় বাড়ির মধ‍্যেই বাইরে থেকে একটি রডে গামছা ঝুলছে তিনি মনে করেছিলেন। তার মেয়ে গামছাটা রেখেছে ভেবে তিনি গামছা টানতেই ফাঁক দিয়ে উকি মেরে দেখেন একটা মৃতদেহ ঝুলছে।
advertisement

তিনি আরও জানান, রাতে তিনি কোনও আওয়াজ পাননি। তারা ভোরবেলা উঠেই দেখেন একটি লোক ঝুলছে। তিনি লোকটিকে চেনন না বা পাড়া প্রতিবেশী নন বলেও জানান। তাঁর অনুমান এই মৃত ব্যক্তি বাইরে থেকে এসেছেন। এদিকে ওই বাড়ির মেয়ে অনামিকা সেনগুপ্ত জানান, কেউ হয়তো কিছু করে ঝুলিয়ে দিতে পারে। কারণ গলিটা খুবই ছোটো, আর মৃতদেহের পা মাটিতে ঠেকে রয়েছে।

advertisement

আরও পড়ুনঃ ধীরে ধীরে কমছে ছাড়িগঙ্গার জল! পরিযায়ী পাখিদের নিয়ে দুশ্চিন্তায় স্থানীয়রা

ফলে তাঁর অনুমান এটা আত্মহত্যা নয়। এটা কেউ বা কারা করেছে। বর্ধমান শহরের মধ্যে যেভাবে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল তার ফলে এলাকার মানুষের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে। পাশাপাশি,প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে।রাত্রি বেলায় শহরের বিভিন্ন জায়গায় পুলিশ গাড়ি টহল দেওয়ার কথা।যদি সঠিকভাবে শহরের রাতের নিরাপত্তা নিশ্চিত থাকে তাহলে এধরণের ঘটনা ঘটা সম্ভব নয় বলে মনে করছেন অনেকেই।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমেই রয়েছে এই বিশেষ কালীমন্দির, যেখানে সন্ধ্যার পরে হয়না কোনও পুজো
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার বর্ধমান শহরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল