আরও পড়ুন: ‘আপনি আমার সঙ্গে…’ কাকা শ্বশুরের ভয়ঙ্কর পরিণতি! মালবাজারে পুলিশ এসে নিয়ে গেল বৌমাকে
ঝাড়আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা প্রতিদিন রাতে ‘অকাল দীপাবলি’ পালন করেন বাধ্য হয়েই। মরাঘাট জঙ্গলের পাড় ঘেঁষে থাকা এই গ্রামে প্রায়ই ঢুকে পড়ে বন্য হাতির দল। মুহূর্তে নষ্ট করে দেয় দিনের পর দিন ঘাম ঝরানো ফসল। তাই গ্রামের মানুষ নিজেরাই বেছে নিয়েছেন অভিনব পদ্ধতি—ফাঁকা মাঠ জুড়ে টাঙানো হয়েছে লাল, নীল, সবুজ, হলুদ রঙের টুনি বাল্ব। দিনের বেলায় চার্জ হয় ব্যাটারি, রাতে সেই আলোই জ্বলে বিঘার পর বিঘা জমিতে। দূর থেকে দেখলে মনে হয়, যেন চলেছে দীপাবলির রাতভর উৎসব।
advertisement
আরও পড়ুন: রেল লাইনের উপর দিয়ে ঝুঁকির পারাপার দাসনগর থেকে সাঁকরাইলে
কিন্তু, এ উৎসবে নেই আনন্দ, আছে শুধুই আতঙ্ক। নেই বাজি, আছে সতর্কতা। গ্রামবাসীরা নিজেরাই বানিয়েছেন আলোয় ভরা এই সিস্টেম—পুরনো মোবাইল ব্যাটারি, গুনা তার আর ছোট ছোট বৈদ্যুতিন বোর্ডই এখন তাদের অস্ত্র। রাত জেগে পাহারা দেন অনেকেই। কেউ বলেন, “হাতি ঢুকলে শুধু ফসল নয়, জীবনও অনিশ্চয়তায় পড়ে। আলোটা যেন একটা ঢাল।” এই গ্রাম দেখিয়ে দেয়, প্রযুক্তি আর চাতুরীর মেলবন্ধন কীভাবে হতে পারে অস্তিত্বের রক্ষাকবচ। কালীপুজো আসে-যায়, কিন্তু ঝাড়আলতার মাঠে টুনি বাল্বের আলো নেভে না। কারণ এখানে প্রতিরাতে চলে এক নিঃশব্দ যুদ্ধ—আলোয় মোড়া সেই সংগ্রামের নামই অকাল দীপাবলি!





