TRENDING:

Relationship news: বিয়ের আগের দিন থেকে নিখোঁজ, উদ্ধার যুবকের গলাকা*টা দেহ! নেপথ্যে কি নিষিদ্ধ প্রেম?

Last Updated:

Relationship news: বিয়ে ছিল ২৫ জুলাই, তার আগে থেকেই নিখোঁজ ছিল পাত্র। অবশেষে নিখোঁজের ছয় দিন পর সেই পাত্রের গলা কাটা মৃতদেহ উদ্ধার হল বাড়ি থেকে কিছুটা দূরে। বুধবার সকালে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চাঁচল থানার ভাকরি গ্রাম পঞ্চায়েতের গোরখপুর এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: বিয়ে ছিল ২৫ জুলাই, তার আগে থেকেই নিখোঁজ ছিল পাত্র। অবশেষে নিখোঁজের ছয় দিন পর সেই পাত্রের গলা কাটা মৃতদেহ উদ্ধার হল বাড়ি থেকে কিছুটা দূরে। বুধবার সকালে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চাঁচল থানার ভাকরি গ্রাম পঞ্চায়েতের গোরখপুর এলাকায়।
গলাকাটা দেহ উদ্ধার যুবকের
গলাকাটা দেহ উদ্ধার যুবকের
advertisement

বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি বাঁশবাগান লাগোয়া জঙ্গলের মধ্যেই ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চাঁচল থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম নাহারুল আলি (২৮)। পেশায় পরিযায়ী শ্রমিক। তাঁর বাড়ি চাঁচলের গোরখপুর এলাকায়। গত ২৫ জুলাই ওই যুবকের বিয়ে ঠিক হয় চাঁচলেরই মোবারকপুর গ্রামের এক তরুণীর সঙ্গে।

advertisement

আরও পড়ুন: ‘তোমরা কারা? কোথা থেকে এসেছ?’ স্লিপার কোচের যাত্রীকে প্রশ্ন আরপিএফের! শিশু যা উত্তর দিল, কেঁপে গেল সকলে

বিয়ের আয়োজন সব সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু গত সপ্তাহের শুক্রবার থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। ওইদিন রাতেই বাড়ির লোকেরা চাঁচল থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন। এদিকে মৃত যুবকের পরিবারের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাদের বাড়ির ছেলেকে দুষ্কৃতী দিয়েই খুন করিয়ে থাকতে পারে কোনও এক মহিলা।

advertisement

View More

মৃতের এক আত্মীয় আতাউর রহমান জানান, নিখোঁজের সময় ওই যুবক তার মোবাইলটা সঙ্গে নিয়ে যায়নি। ফলে সেটির অনেক কেরামতি করে মেকানিক কে দিয়ে মোবাইলের লক খোলান হয়েছিল। তারপরে দেখা যায় এক বিবাহিত মহিলার ছবি এবং তার একশোরও অধিক বার একদিনে ফোনকল রয়েছে। একটি কল রেকর্ডে সোনা গিয়েছে নাহারুলকে ওই মহিলা বারবার ডাকছে। এরপরই গত ২৫ জুলাই দুপুরে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার জন্য ওই যুবকের পরিবারকে জরিমানাও পর্যন্ত দিতে হয়েছে। তাদের অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ওই মহিলায় দুষ্কৃতীদের দিয়ে খুন করিয়েছে।

advertisement

আরও পড়ুন: ট্রাফিক পুলিশের হোমগার্ডের সঙ্গে চার মাস আগেই হয়েছিল বিয়ে, বিয়ের পরেই স্বামীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ

এদিকে এদিনের এই খুনের ঘটনায় তদন্তে যায় চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু-সহ বিশাল পুলিশবাহিনী। চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা জানিয়েছেন, মৃতের পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট নাম দিয়ে লিখিত অভিযোগ হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

জিএম মোমিন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Relationship news: বিয়ের আগের দিন থেকে নিখোঁজ, উদ্ধার যুবকের গলাকা*টা দেহ! নেপথ্যে কি নিষিদ্ধ প্রেম?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল