advertisement

ধূপগুড়িতে গত ২৪ ঘন্টায় পৃথক তিনটি দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের! আহত ৩! দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে এশিয়ান হাইওয়ে ৪৮ সড়ক

Last Updated:

ধূপগুড়ির ঝুমুর এলাকায় গভীর রাতে দুটি ভারী গাড়ির সংঘর্ষে ১ জনের মৃত্যু, ২ জন আহত। গত ২৪ ঘণ্টায় তিনটি দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, ৩ জন আহত। এলাকায় আতঙ্ক।

ধূপগুড়িতে ২৪ ঘণ্টায় তিন দুর্ঘটনা, এশিয়ান হাইওয়ে ৪৮ অবরুদ্ধ: প্রতীকী চিত্র
ধূপগুড়িতে ২৪ ঘণ্টায় তিন দুর্ঘটনা, এশিয়ান হাইওয়ে ৪৮ অবরুদ্ধ: প্রতীকী চিত্র
রকি চৌধূরী, ধূপগুড়ি: গভীর রাতে ধূপগুড়ির ঝুমুর এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ২ জন। দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে এশিয়ান হাইওয়ে ৪৮ সড়ক। এই নিয়ে ধূপগুড়িতে গত ২৪ ঘন্টায় পৃথক তিনটি দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের আহত হলেন ৩ জন
গভীর রাতে ধূপগুড়ির ঝুমুর ব্রিজ সংলগ্ন এলাকায় দুটি ভারী পণ্যের গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে এশিয়ান হাইওয়ে ৪৮ নম্বর সড়কে যান চলাচল।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক দেড়টা নাগাদ শিলিগুড়ির দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল একটি লরি। সেই সময় উল্টো দিক থেকে একটি ট্রলার ভুল পথে একই রাস্তায় ঢুকে পড়ে। রাতের ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় চালকরা একে অপরকে সময়মতো দেখতে পাননি। এর ফলেই দুটি গাড়ির মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ ঘটে।
advertisement
সংঘর্ষের তীব্রতায় লরির চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে পড়েন এবং দীর্ঘক্ষণ কাতরাতে থাকেন। অপরদিকে ট্রলারের চালক ও খালাসিও গুরুতরভাবে আহত হন। ঝুমুর ব্রিজ এলাকায় বিকট শব্দে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনীকে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা লরির দরজা ভেঙে স্টিয়ারিংয়ে আটকে থাকা চালককে উদ্ধার করেন। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে একটি গাড়ি আরেকটির সঙ্গে সম্পূর্ণভাবে আটকে যায়। পরে হাইড্রোলিক কাটারের সাহায্যে দুটি গাড়িকে আলাদা করা হয়।
advertisement
উল্লেখযোগ্যভাবে, গত ২৪ ঘণ্টায় ধূপগুড়ি মহকুমায় তিনটি পৃথক পথ দুর্ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও তিনজন। একের পর এক দুর্ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ধূপগুড়িতে গত ২৪ ঘন্টায় পৃথক তিনটি দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের! আহত ৩! দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে এশিয়ান হাইওয়ে ৪৮ সড়ক
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement