TRENDING:

Weekend Trip: শহরের ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম! শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে, ভ্যালেন্টাইনস উইকে ঘুরে আসুন

Last Updated:

Weekend Trip: ভ্যালেন্টাইনস উইককে সামনে রেখে ইতিমধ্যেই সেজে উঠছে এই এলাকার কটেজ ও রিসর্টগুলি। বিশেষ করে তরুণ প্রজন্মকে আকর্ষণ করতে সাজসজ্জা ও পরিষেবায় বাড়তি নজর দিচ্ছেন কর্তৃপক্ষ। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার অনেকেই প্রিয় মানুষের হাত ধরে পৌঁছে যাচ্ছেন রোহিনীর এই পাহাড়ি ঠিকানায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: ভ্যালেন্টাইনস উইক যত এগিয়ে আসছে, ততই শহরের কোলাহল ছেড়ে কাছেপিঠে রোম্যান্টিক গন্তব্যের খোঁজে ব্যস্ত প্রেমিক-প্রেমিকারা। ঠিক সেই সময়েই নজরে আসছে শিলিগুড়ির অদূরে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক মনোরম ঠিকানা। সবুজ পাহাড়, মেঘে ঢাকা পথ আর নিরিবিলি পরিবেশ, প্রিয় মানুষের হাত ধরে কিছুটা সময় কাটানোর জন্য এই জায়গা হয়ে উঠছে আদর্শ পছন্দ।
advertisement

শিলিগুড়ি থেকে মাত্র ২০ থেকে ২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত রোহিনী অঞ্চল। স্কুটি বা বাইকে ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাওয়া যায় এখানে। চাইলে শেয়ার গাড়ি কিংবা কার্শিয়াংগামী গাড়িতেও সহজে যাতায়াত সম্ভব। রোহিনী টি গার্ডেন সংলগ্ন সুভাষ ঘিসিং মার্গের দু’পাশে গড়ে উঠেছে একের পর এক হোমস্টে, ফার্মস্টে, ছোট-বড় কটেজ ও রিসর্ট, যা একদিনের শর্ট ট্রিপের জন্য পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে।

advertisement

আরও পড়ুনঃ কেমোথেরাপিতে চুল পড়ে গিয়েছিল ছোট্ট পড়ুয়ার…! সহমর্মিতায় স্কুলের শিক্ষক, সহপাঠীদের কর্মকাণ্ড বিশ্ববাসীর মন জয় করেছে, দেখুন আপনিও

ভ্যালেন্টাইনস উইককে সামনে রেখে ইতিমধ্যেই সেজে উঠছে এই এলাকার কটেজ ও রিসর্টগুলি। বিশেষ করে তরুণ প্রজন্মকে আকর্ষণ করতে সাজসজ্জা ও পরিষেবায় বাড়তি নজর দিচ্ছেন কর্তৃপক্ষ। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার অনেকেই প্রিয় মানুষের হাত ধরে পৌঁছে যাচ্ছেন রোহিনীর এই পাহাড়ি ঠিকানায়।

advertisement

আরও পড়ুনঃ রাজকীয় আভিজাত্য থেকে আধুনিক জ্ঞানচর্চার পীঠস্থান! ‘এই’ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গর্বের, জানুন

রোহিনীর কটেজ ও রিসর্টগুলির বেশিরভাগেরই নামকরণ করা হয়েছে বিভিন্ন পাখির নামে। এর মধ্যে নতুন প্রজন্মের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে TUDOR FARM COTTAGES। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই কটেজে রয়েছে প্রকৃতির কোলে তিনটি আলাদা কটেজ, ডবল বেডের ভাড়া প্রায় ২০০০ টাকা ও সিঙ্গেল বেডের ভাড়া প্রায় ১৫০০ টাকা। নিরিবিলি পরিবেশ, আশেপাশে ঘোরার জায়গা এবং একটি ছোট সুইমিং পুল এই কটেজের আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলে ঢাকা অতীতের সাক্ষী! ব্রিটিশদের নির্মিত মালদহের প্রথম নীলকুঠি এখন পরিত্যক্ত ইঁটের দেওয়াল
আরও দেখুন

খাবারের ক্ষেত্রেও রয়েছে আলাদা স্বাদ। নিজেদের তৈরি ভেষজ উপাদান ও চাষ করা সবজি দিয়েই দুপুর ও রাতের খাবার প্রস্তুত করা হয়। সাদামাটা হলেও এই খাবার স্বাস্থ্যকর। মাংসপ্রেমীদের জন্য রয়েছে নিজেদের ফার্মে পালিত মুরগির নেপালি স্টাইলে রান্না করা বিশেষ পদ। সব মিলিয়ে ভ্যালেন্টাইনস উইকে প্রিয়জন বা বন্ধুদের সঙ্গে একদিনের ছোট্ট ছুটিতে যেতে চাইলে রোহিনীর এই কটেজ ও রিসর্টগুলি হয়ে উঠতে পারে পাহাড়ের কোলে এক টুকরো স্বর্গ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: শহরের ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম! শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে, ভ্যালেন্টাইনস উইকে ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল