advertisement

Bengal History: জঙ্গলে ঢাকা অতীতের সাক্ষী! ব্রিটিশদের নির্মিত মালদহের প্রথম নীলকুঠি এখন পরিত্যক্ত ইঁটের দেওয়াল

Last Updated:

Malda News: ইতিহাসবিদদের মতে, সুলতানি আমলের এক নারীর নাম অনুসারেই গ্রামের নামকরণ ‘গুয়ামালতি’। সময়ের প্রবাহে গ্রামটি শুধু নামেই নয়, স্থাপত্য ঐতিহ্যেও হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ।

+
মালদহের

মালদহের গুয়ামালতির নীলকুঠি

মালদহ: ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মালদহের গুয়ামালতি। গৌড়ের উত্তর উপকণ্ঠে, জাতীয় সড়ক লাগোয়া গুয়ামালতি গ্রাম যেন অতীতের এক জীবন্ত দলিল। সুলতানি আমল থেকে ব্রিটিশ শাসন দুই যুগের ইতিহাসই জড়িয়ে রয়েছে এই জনপদের মাটিতে। ইতিহাসবিদদের মতে, সুলতানি আমলের এক নারীর নাম অনুসারেই গ্রামের নামকরণ ‘গুয়ামালতি’। সময়ের প্রবাহে গ্রামটি শুধু নামেই নয়, স্থাপত্য ঐতিহ্যেও হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে এখানেই গড়ে ওঠে জেলার প্রথম নীলকুঠি, যা স্থানীয়দের কাছে আজও ‘ঝাজরা কুঠি’ নামে পরিচিত। ব্রিটিশ আমলে নীল চাষকে কেন্দ্র করে গড়ে ওঠা এই নীলকুঠি ছিল নীল সাহেবদের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র।
মালদহের ইংরেজবাজার ব্লকের কাটাগড় এলাকায়, আমবাগানের মাঝে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনা একসময় ছিল ব্যস্ত বাণিজ্যকেন্দ্র। ইতিহাসবিদদের মতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের দ্বারা নির্মিত এই নীলকুঠি। নীলকুঠির পাশ দিয়েই একসময় নদী প্রবাহিত হত। সেই নদীপথেই চলত নীলের বাণিজ্য। জাহাজে করে নীল রফতানি হত বিভিন্ন স্থানে। অর্থাৎ, এই কুঠিকে ঘিরেই গড়ে উঠেছিল এক বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক পরিকাঠামো।
advertisement
ইতিহাস গবেষক এম আতাউল্লাহ জানান, “হেনরি ক্রেইটন নামক এক সাহেব এই নীলকুঠির ম্যানেজারের দায়িত্বে ছিলেন। বাণিজ্যিক দায়িত্বের পাশাপাশি তিনি একজন ভাল চিত্রশিল্পী ছিলেন। সেই সময় তিনি নীল চাষের দায়িত্বের পাশাপাশি প্রাচীন গৌড় ও পাণ্ডুয়ার ধ্বংসাবশেষ স্থাপত্যের খোঁজ পান। এবং গৌড় ও পাণ্ডুয়ার ঐতিহাসিক স্থাপত্য গুলির ছবি এঁকে লিপিবদ্ধ করেন।”
advertisement
কিন্তু দুঃখের বিষয়, রক্ষণাবেক্ষণের অভাবে আজ সেই ঐতিহাসিক নীলকুঠি জঙ্গল ও আগাছায় ঢেকে প্রায় বিলুপ্তির পথে। বহু ইতিহাসের সাক্ষী এই স্থাপনা এখন ভগ্নদশায় দাঁড়িয়ে আছে অবহেলায়। ইতিহাসবিদদের দাবি, জেলার এই গুরুত্বপূর্ণ ঐতিহ্য সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। ন‌ইলে অমূল্য অতীতের এই অধ্যায় একদিন চিরতরে হারিয়ে যাবে সময়ের অতলে।
advertisement
জিএম মোমিন
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bengal History: জঙ্গলে ঢাকা অতীতের সাক্ষী! ব্রিটিশদের নির্মিত মালদহের প্রথম নীলকুঠি এখন পরিত্যক্ত ইঁটের দেওয়াল
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement