advertisement

বন্ধু রাহুলের অকাল প্রয়াণে বড় সিদ্ধান্ত! ‘ম্যাজিক মোমেন্টস’-এর দুটি ধারাবাহিক ছাড়লেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য

Last Updated: Apr 07, 2026, 11:04 IST

লীনা গঙ্গোপাধ্যায়ের ‘ম্যাজিক মোমেন্টস’-এর দুটি ধারাবাহিক ছাড়লেন অম্বরীশ ভট্টাচার্য। রাহুলের মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তাঁর সঙ্গে শ্যুটিং করেছেন অম্বরীশ ভট্টাচার্য। রাহুলের মৃত্যু তিনি মানসিকভাবে মেনে নিতে পারছেন না বলে জানা অভিনেতা। ‘ম্যাজিক মোমেন্টস’-এর ‘ভোলে বাবা পার করেগা' এবং 'চিরসখা' ধারাবাহিকে তিনি অভিনয় করছিলেন। দুটি ধারাবাহিক থেকেই রিজাইন করেন অম্বরীশ। যদিও ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়াল ৭ এপ্রিল থেকেই বন্ধ হচ্ছে ৷ অভিনেতা অম্বরীশ জানান, ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার সঙ্গে গত ১০ বছর কাজ করেছি। একজন সাহিত্যিক, একজন লেখিকা হিসেবে দিদিকে (লীনা গঙ্গোপাধ্যায়) খুব পছন্দ করি। এই একটা ঘটনায় ওঁকে ভিলেন বানিয়ে দিতে পারছি না। তবে ম্যাজিক মোমেন্টস-এর কে কি বলেছেন জানি না। আমি শুধু লীনাদির কথাই বলছি..তবে রাহুলের মৃত্যুর পরে ওঁর যে মন্তব্য, সেখানে আমি আরও একটু সহানুভূতিশীলতা আশা করেছিলাম।’’

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/বিনোদন/
বন্ধু রাহুলের অকাল প্রয়াণে বড় সিদ্ধান্ত! ‘ম্যাজিক মোমেন্টস’-এর দুটি ধারাবাহিক ছাড়লেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য
advertisement
advertisement