WB Elections 2026: 'ভোর চারটে থেকে লাইনে দাঁড়িয়েছি, সব নথি জমা দিয়েও...' ভোটাধিকার ফিরে পেতে হুড়োহুড়ি, বিধাননগর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে লম্বা লাইন
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
WB Elections 2026: রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম!ভোর হতেই জেলায় জেলায় হুড়োহুড়ি। বিধাননগর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে লম্বা লাইন! কেউ এসেছেন বাঙুর থেকে, কেউ গৌরাঙ্গনগরের বাসিন্দা! অভিযোগ, ২০০২-এ ভোটার তালিকায় নাম থাকলেও, এ'বছর নাম বাদ পড়েছে
কলকাতা: সোমবার গভীর রাতে নির্বাচন কমিশনের তরফে জেলা অনুযায়ী বাদ পড়া (ডিলিটেড) নামের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার। তাঁদের মধ্যে বাদ পড়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩। বিবেচনাধীন ভোটার তালিকা থেকে নাম উঠেছে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় বাদ পড়েছিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। অর্থাৎ, মোট বাদ পড়ার সংখ্যা ৯০ লক্ষ ছাড়াল (৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫)।
বিধাননগর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে ভোর চারটে থেকে লাইনে দাঁড়িয়েছেন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বহু মানুষ। নিউ টাউন দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গনগরের বাসিন্দা শান্তি তালুকদারের দাবি,২০০২ এর ভোটার তালিকায় নাম ছিল, অতীতে সব ভোট দিয়েছেন, তবু এ’বছর নাম বাদ চলে গিয়েছে। চোর চারটে থেকে এসে লাইনে দাঁড়িয়েছেন, শেষে না পেরে বসে পড়েছেন! ২০০২ এর তালিকায় নাম থাকা সত্ত্বেও, হাসপাতালে জন্মানোর ডিসচার্জ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স-সহ প্রয়োজনীয় সব নথি থাকা সত্ত্বেও নাম বাতিল বছর চল্লিশের গৌরাঙ্গনগরের আর এক বাসিন্দার। বাঙুর এভিনিুয়ের বাসিন্দা এক বৃদ্ধারও নাম বাদ। স্বামীর নাম থাকলেও, স্ত্রীর নাম নেই। চূড়ান্ত হেনস্থার মুখে প্রত্যেকে।
advertisement
এদিকে ট্রাইবুনালের দীর্ঘ লাইন-ভিড়ে হয়রানি চরমে, ভোটাধিকার ফিরে পেতে হুড়োহুড়ি! বাঁকুড়া-কোচবিহারে ট্রাইবুনাল-লাইনে ভোগান্তি! কাটোয়া-বারাসাত-ক্যানিংয়েও ভোগান্তির অভিযোগ! ট্রাইবুনালের আবেদনের লাইনে জেলায় জেলায় ভোগান্তি! ট্রাইবুনালে আবেদনপত্র জমা দিতে দীর্ঘ লাইন, ভোগান্তির অভিযোগ।
advertisement
অন্যদিকে, ২০২১ সালের বিধানসভার তুলনায় বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা। রাজ্যের প্রথম দফার ১৫২ টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ২৩০৪ টি মনোনয়ন জমা পড়েছে। রাজ্যের প্রথম দফার ১৫২ টি আসনের ভোটগ্রহণের জন্য গতকাল, সোমবারই শেষ সময়সীমা ছিল মনোনয়ন জমা দেওয়ার।
advertisement
২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ১৫২টি আসনের জন্যই মোট ১০৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০২৬-এ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ১৫২ টি বিধানসভা আসনের মধ্যে সবথেকে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে উত্তর দিনাজপুরের করণদিঘী আসন থেকে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 07, 2026 11:00 AM IST











