advertisement

Trials and tribulation: হাজার হাজার মানুষের লাইন! কোথাও সাতটায় খুলল কাউন্টার, কোথাও তপ্ত রোদে লাইনে দাঁড়িয়ে বৃদ্ধারা... জেলায় জেলায় ট্রাইবুনালের বিবিধ চিত্র

Last Updated:

এর আগে দশটার পর কাউন্টার খোলা হলে মানুষ হয়রানির মধ্যে পড়ে। সকাল সাতটায় কাউন্টার খুলে দেওয়ায় খুশি তাঁরা।

জেলায় জেলায় ট্রাইবুনালের বিবিধ চিত্র
জেলায় জেলায় ট্রাইবুনালের বিবিধ চিত্র
রণদেব মুখোপাধ্যায়,কাটোয়া ও দেবব্রত মণ্ডল, বাঁকুড়া : গত ২৮ ফ্রেব্রুয়ারি প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। তালিকায় ৬০ লক্ষের কিছু বেশি নাম বিবেচনাধীন ছিল।মানুষের হয়রানি কমাতে সকাল সাতটা থেকে ট্রাইবুনালের আবেদন পত্র জমা নেওয়ার কাউন্টার খুলে দিল কাটোয়া মহকুমা প্রশাসন। মহকুমা শাসকের কার্যালয়ে চারটি কাউন্টারে আবেদন পত্র জমা নেওয়ার কাজ চলছে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ দাঁড়িয়ে থেকে আবেদনপত্র জমা দেওয়ার কাজে সাহায্য করছে। সোমবারের কয়েক হাজার মানুষের লাইনের ভিড় থেকে এই সিদ্ধান্ত নিল কাটোয়ার মহকুমা প্রশাসন।  অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী।
জমা দিতে আসা মানুষের বক্তব্য দশটায় কাউন্টার চালু হলে রোদ গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। সকাল সাতটায় খুলে যাওয়ায় অনেক আগেই বাড়ি পৌঁছাতে পারবে হয়রানি কম হবে।
আরও পড়ুন-১৯৮৪-তে রাজনীতিতে যোগ, বিপুল ভোটে জিতেও পদত্যাগ করেছিলেন অমিতাভ, কোন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন বিগ বি? জানুন সেই অজানা কাহিনি
এদিকে গতকালের পর আজও লম্বা লাইন বিষ্ণুপুর মহকুমা শাসক দফতরের নির্বাচনী কার্যালয় সামনে। ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে যাওয়ায় ট্রাইবুনাল ফর্ম নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষ। কয়েকশো মানুষ সকাল ছয়টা থেকে তপ্ত রোদে দাঁড়িয়ে আছে। বয়স্ক বৃদ্ধ মহিলারাও দাঁড়িয়ে রয়েছে লাইনে। কেউ পাখা দিয়ে হাওয়া করছে কেউ ছাতা মাথায় কেউ নাক মুখ ঢেকে। চড়া রোদ ভোগান্তি এসেস। অধিকাংশ মানুষের রয়েছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ২০০২ সালের ভোটার লিস্টে ও নাম রয়েছে তার পরেও তাদের নাম ডিলিট হয়ে গেল কী কারণে বুঝতে পারছেন না। এর সদ উত্তর দিতে পারছে না কেউই। সামনেই আরও একটা বিধানসভা নির্বাচন, আদৌ তারা ভোট দিতে পারবেন কিনা চিন্তিত।
advertisement
advertisement
এবার রাজ্যের ১০ জেলা বাদে বাকি সব জেলায় বিচারাধীনে থাকা অভিযোগের নিষ্পত্তি করলেন জুডিশিয়াল অফিসাররা। ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ টি অভিযোগের মধ্যে এখনও পর্যন্ত ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২টি অভিযোগের নিষ্পত্তি করে ফেলেছেন। এর মধ্যে বৈধ ভোটার পেয়েছেন ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনকে। অবৈধ ভোটার পেয়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন কে। অর্থাৎ এই ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন পুনরায় ভোটার তালিকায় নাম তোলার জন্য ট্রাইবুনালে আবেদন করতে পারবেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Trials and tribulation: হাজার হাজার মানুষের লাইন! কোথাও সাতটায় খুলল কাউন্টার, কোথাও তপ্ত রোদে লাইনে দাঁড়িয়ে বৃদ্ধারা... জেলায় জেলায় ট্রাইবুনালের বিবিধ চিত্র
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement