TRENDING:

Siliguri News: শিলিগুড়ির স্বাস্থ্য পরিষেবায় নয়া সংযোজন! আরবান হেলথ সেন্টারে ঝাঁ চকচকে এক্স-রে ইউনিট, ঘরের কাছেই মিলবে অত্যাধুনিক পরিষেবা

Last Updated:
Siliguri News: স্থানীয় বাসিন্দাদের মতে, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এই ধরনের সুবিধা বাড়লে সাধারণ মানুষের চিকিৎসা খরচ কমবে এবং এলাকার স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী হবে।
advertisement
1/5
শিলিগুড়ির স্বাস্থ্য পরিষেবায় নয়া সংযোজন! আরবান হেলথ সেন্টারে অত্যাধুনিক এক্স-রে ইউনিট
শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য পরিষেবায় আরও এক গুরুত্বপূর্ণ সংযোজন। এলাকার আরবান প্রাইমারি হেলথ সেন্টারে নবনির্মিত অত্যাধুনিক এক্স-রে ইউনিটের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় এল বড় স্বস্তি। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
এই এক্স-রে ইউনিট চালু হওয়ায় দুর্ঘটনা, হাড়ের সমস্যা কিংবা জরুরি রোগ নির্ণয়ের ক্ষেত্রে দ্রুত পরিষেবা মিলবে বলে আশা করা হচ্ছে। এতদিন এই পরীক্ষার জন্য বেসরকারি নার্সিংহোম বা দূরের হাসপাতালে যেতে হত। এখন সেই ভোগান্তি অনেকটাই কমবে।
advertisement
3/5
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুরনিগমের একাধিক জনপ্রতিনিধি ও অতিথিবৃন্দ। তাঁরা যৌথভাবে এক্স-রে ইউনিটের উদ্বোধন করেন এবং এই উদ্যোগকে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন।
advertisement
4/5
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র গৌতম দেব জানান, ভবিষ্যতে এই আরবান প্রাইমারী হেলথ সেন্টারকে আরও আধুনিক করে তোলাই পুরনিগমের লক্ষ্য। খুব শীঘ্রই এখানে আরও বিভিন্ন চিকিৎসা পরিষেবার উদ্বোধন হবে, সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।
advertisement
5/5
অত্যাধুনিক এক্স-রে ইউনিট চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এই ধরনের সুবিধা বাড়লে সাধারণ মানুষের চিকিৎসা খরচ কমবে এবং এলাকার স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী হবে। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Siliguri News: শিলিগুড়ির স্বাস্থ্য পরিষেবায় নয়া সংযোজন! আরবান হেলথ সেন্টারে ঝাঁ চকচকে এক্স-রে ইউনিট, ঘরের কাছেই মিলবে অত্যাধুনিক পরিষেবা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল