South 24 Parganas News: সুন্দরবনের প্রাচীন ও জনপ্রিয় খেলা ঘোড়া দৌড় জয়নগরে
- Reported by:Suman Saha
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
সাজে সজ্জিত হয়ে ছুটে চলে ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতা তা ছাড়া সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় হারিয়ে যাওয়া এই খেলার গুরুত্ব অনেক।বহু মানুষের বিনোদনের অংশ হিসাবে এই খেলা বহু বছর ধরে চলে আসছে গ্রামবাংলায়।
advertisement
1/5

গ্রাম বাংলা থেকে খেলাধুলা হারিয়ে যেতে বসেছে।সুন্দরবনের প্রাচীন ও জনপ্রিয় একটি খেলা হলো ঘোড়া দৌড় প্রতিযোগিতা।আর এক দিনের সেই খেলা হয়ে গেল জয়নগরে।জয়নগর ১ নম্বর ব্লকের হরিনারায়নপুর এলাকায়। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
2/5
গ্রামবাসীবৃন্দের প্রথম বর্ষের একদিনের ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়ে গেল।এদিন ঘন্টা বাজিয়ে এই খেলার আনুষ্ঠানিক সূচনা হয়। জয়নগর, কুলতলি, মগরাহাট,ক্যানিং সহ আশেপাশের এলাকা থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিরা। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
3/5
মোট ৩২ টি ঘোড়া এই প্রতিযোগিতায় অংশ নেয়। আর এই খেলা উপভোগ করতে মাঠের দুই পাশে হাজারো হাজার হাজার দর্শক । তারা মাঠের দুই পাশে দাঁড়িয়ে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
4/5
দুরন্ত গতিতে ছুটে চলে ঘোড়া আর সেই ঘোড়দৌড় দেখে উৎসাহিত নানা বয়সের দর্শনার্থীরা। দর্শকের মুহুর্মুহু করতালি আর চিৎকারে অন্যরকম আনন্দ বয়ে যায়। ঘোড়দৌড় উপলক্ষে নানা সাজে সজ্জিত হয়ে টগবগিয়ে খুরের আওয়াজ তুলে ছুটে যায় রঙ-বেরঙের ঘোড়া। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
5/5
সাজে সজ্জিত হয়ে ছুটে চলে ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতা তা ছাড়া সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় হারিয়ে যাওয়া এই খেলার গুরুত্ব অনেক।বহু মানুষের বিনোদনের অংশ হিসাবে এই খেলা বহু বছর ধরে চলে আসছে গ্রামবাংলায়। প্রতিযোগীতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কে পুরুস্কার বিতরণ করা হয়।(তথ্য ছবি সুমন সাহা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সুন্দরবনের প্রাচীন ও জনপ্রিয় খেলা ঘোড়া দৌড় জয়নগরে