Richa Ghosh on SIR Supplementary List: উৎকণ্ঠা-উদ্বেগ কাটিয়ে অবশেষে স্বস্তি! ‘বিচারাধীন’ থেকে SIR-এর সাপ্লিমেন্টারি লিস্টে উঠে এল ক্রিকেটার রিচা ঘোষের নাম
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Richa Ghosh in SIR: রিচা ঘোষের মতো আন্তর্জাতিক স্তরের ক্রিকেটারের নাম কী করে থাকতে পারে বিচারাধীন তালিকায়, সে নিয়ে উঠেছিল জোরালো প্রশ্ন। অবশেষে সব উদ্বেগ অবসান হল। এসআইআর-এর সাপ্লিমেন্টারি লিস্টে এল ক্রিকেটারের নাম।
advertisement
1/6

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : বিতর্ক, উৎকণ্ঠা আর প্রশ্নের পর অবশেষে মিলল স্বস্তির খবর। ‘Under Adjudication’ ট্যাগ কাটিয়ে SIR-এর সাপ্লিমেন্টারি লিস্টে উঠে এল শিলিগুড়ির গর্ব রিচা ঘোষের নাম। আন্তর্জাতিক এই ক্রিকেটারের পরিবারে অবশেষে স্বস্তির হাওয়া{
advertisement
2/6
ঘটনার শুরু রাজ্যজুড়ে SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর। একাধিক নাম বাদ পড়া এবং বহু নাম ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত হওয়ায় তীব্র বিতর্ক দানা বাঁধে। সেই তালিকাতেই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রিচা ঘোষের নাম ‘Under Adjudication’ হিসেবে উঠে আসায় চাঞ্চল্য ছড়ায় ক্রীড়ামহল থেকে সাধারণ মানুষের মধ্যে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
পরিবার সূত্রে জানা যায়, বিষয়টি সামনে আসতেই তারা গভীর উদ্বেগে পড়েন। কী কারণে এমন পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যার দাবি ওঠে। প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা শুরু হয়, এমনকি নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার প্রস্তুতিও নেয় পরিবার।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, একজন আন্তর্জাতিক স্তরের ক্রিকেটারের নাম কীভাবে ‘বিচারাধীন’ তালিকায় চলে গেল! প্রশাসনের নীরবতায় সেই প্রশ্ন আরও জোরালো হয়ে ওঠে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সাপ্লিমেন্ট লিস্টে নাম ওঠায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার ও সমর্থকরা। এই ঘটনায় আবারও সামনে এল ভোটার তালিকা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, তবে আপাতত শহরের ‘সোনার মেয়ে’কে ঘিরে স্বস্তির হাওয়া।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
এখন দেখার, এই বিতর্কের পর প্রশাসন ভবিষ্যতে কতটা সতর্ক পদক্ষেপ নেয়, যাতে আর কোনও নাগরিক—বিশেষত দেশের প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের—এমন পরিস্থিতির মুখে পড়তে না হয়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য