Jalpaiguri News: চা শ্রমিকদের জীবনে নতুন আশার আলো! ডুয়ার্সে শুরু ফার্স্ট ফ্লাশ চা পাতা তোলা, পরপর বাগান বন্ধ হওয়ার মাঝেই মন ভাল করা ছবি
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Jalpaiguri News: একদিকে যখন একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাওয়ার খবর উদ্বেগ বাড়াচ্ছে, ঠিক তখনই ডুয়ার্সে দেখা গেল ব্যতিক্রমী আশার ছবি।
advertisement
1/5

সবুজ চাদরে মোড়ানো চা বাগানের মাঝেই ধূপ-ধুনোর গন্ধে, উলুধ্বনিতে উৎসবের আমেজ। কেন জানেন? কারণ, দু'টি পাতা একটি কুঁড়ির অপেক্ষার অবসান ঘটেছে! ডুয়ার্সে শুরু হল ফার্স্ট ফ্লাশ চা পাতা তোলা। দু'টি পাতা একটি কুঁড়ি— এই ফার্স্ট ফ্লাশ চায়ের অপেক্ষায় থাকেন চা-প্রেমীরা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ডুয়ার্সের চা বলয়ের একাধিক এলাকায় শুরু হয়ে গেল বছরের প্রথম চা পাতা তোলার কাজ। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
2/5
সবুজ চা বাগানের বুক চিরে উলুধ্বনির শব্দে মুখর হয়ে ওঠে প্রকৃতি। একদিকে যখন একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাওয়ার খবর উদ্বেগ বাড়াচ্ছে, ঠিক তখনই ব্যতিক্রমী ও আশার ছবি ধরা পড়ল ডামডিম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গুডহোপ চা বাগানে।
advertisement
3/5
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কর্মচাঞ্চল্যে ভরে ওঠে বাগান চত্বর। বাগানের সেকশন নম্বর C/5-এ ধূপ-ধুনোর গন্ধ ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় চলতি মরসুমের প্রথম চা পাতা তোলার কাজ। চা বাগানের দীর্ঘদিনের প্রথা মেনেই নতুন মরসুমের সূচনায় বিশেষ পুজোর আয়োজন করা হয়।
advertisement
4/5
পুজা শেষে চা বাগানকে দেবতার আসনে বসিয়ে শ্রদ্ধা জানিয়ে মাথায় কাপড়ের বেগ নিয়ে কাজে নামেন শ্রমিকরা। তাঁদের চোখেমুখে স্পষ্ট ছিল নতুন মরসুম ঘিরে আশা ও প্রত্যাশা।
advertisement
5/5
বাগান ম্যানেজার রাকেশ গড় জানান, চা বাগানের প্রতি ভক্তি ও বিশ্বাস থেকেই প্রতি বছর পূজার মাধ্যমে প্রথম চা পাতা তোলার কাজ শুরু করা হয়। অন্যদিকে চা বাগান শ্রমিক অরুণ খাড়িয়া বলেন, “চারিদিকে যখন অনেক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমাদের বাগানে পুজোর মাধ্যমে কাজ শুরু হওয়াটা আমাদের কাছে খুবই আনন্দের।” ফার্স্ট ফ্লাশ চা পাতা তোলার এই সূচনা শুধু চা শিল্পের জন্য নয়, শত শত শ্রমিক পরিবারের জীবন ও জীবিকার সঙ্গেও নতুন আশার বার্তা নিয়ে এল। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: চা শ্রমিকদের জীবনে নতুন আশার আলো! ডুয়ার্সে শুরু ফার্স্ট ফ্লাশ চা পাতা তোলা, পরপর বাগান বন্ধ হওয়ার মাঝেই মন ভাল করা ছবি