advertisement

Madhyamik 2026: গ্রিন করিডর করে পৌঁছে দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের, বিপজ্জনক রাস্তায় চলছে পাহারা

Last Updated:

এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের সংখ্যা ৪২৬৭৩৩ ছাত্রীদের সংখ্যা ৫৪৪৬০৬। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৭১৩৪০৷ গত বছরের চেয়ে প্রায় দু লক্ষ বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা৷ সকাল ১০. ৪৫ থেকে প্রশ্ন বিতরণ শুরু হবে। ১১ টা থেকে পরীক্ষা শুরু হবে। দুপুর ২ টো পর্যন্ত চলবে। এমনটাই জানিয়েছে মাধ্যমিক বোর্ড৷

News18
News18
আলিপুরদুয়ার: মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌছে দিতে নজির তৈরি করল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের নিরাপত্তায় ৪০০ বন কর্মী নামিয়েছে তারা। ৩০টি গাড়িতে করে ছাত্র ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। বিপজ্জনক ২৯৬ কিলোমিটার বনাঞ্চলের রাস্তায় নিয়মিত পেট্রোলিং পাহারা দিচ্ছে বনদফতর। গ্রিন করিডর করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌছে দেওয়া হচ্ছে।
এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের সংখ্যা ৪২৬৭৩৩ ছাত্রীদের সংখ্যা ৫৪৪৬০৬। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৭১৩৪০৷ গত বছরের চেয়ে প্রায় দু লক্ষ বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা৷ সকাল ১০. ৪৫ থেকে প্রশ্ন বিতরণ শুরু হবে। ১১ টা থেকে পরীক্ষা শুরু হবে। দুপুর ২ টো পর্যন্ত চলবে। এমনটাই জানিয়েছে মাধ্যমিক বোর্ড৷
advertisement
advertisement
জেলার তথ্য
আলিপুরদুয়ার
পরীক্ষার্থী- ২৩হাজার ৩২২জন
ছাত্র- ১০হাজার ২৪৯জন
ছাত্রী- ১৩হাজার ৭৩জন
কেন্দ্র কত- ৭০টি
স্পর্শ কাতর কেন্দ্র- ৪টা
সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা৷ স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী৷ পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত৷ প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত। পরীক্ষায় বসার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েই ব্যস্ত পরীক্ষার্থীরা৷ তবে প্রস্তুতির মাঝেই মনে রাখা দরকার পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী৷ মেধার জেলা হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরে এ বছর মোট ৪১,৫৭২ জন পরীক্ষার্থী জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেছে।সকাল থেকেই এগরা মহকুমার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের ভিড় চোখে পড়ার মতো।অনেক জায়গায় স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের ফুল ও পেন দিয়ে স্বাগত জানান। জেলা প্রশাসন সূত্রে খবর, পরীক্ষা নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা ও সিসিটিভি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। যানজট এড়াতে ট্রাফিক পুলিশের বিশেষ তৎপরতাও লক্ষণীয়। গত কয়েক বছরের মতো এবারও জেলা পাশের হারে রাজ্যে শীর্ষস্থান ধরে রাখবে বলে আশাবাদী শিক্ষক মহল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik 2026: গ্রিন করিডর করে পৌঁছে দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের, বিপজ্জনক রাস্তায় চলছে পাহারা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement