TRENDING:

Mosambi Cultivation: খাটা খাটনি নেই, খরচও কম! এই একটি চাষ করা মানে ক্ষেতে টাকার এটিএম বসানো

Last Updated:

দীর্ঘ আড়াই বছর ধরে তিনি এই চাষ করছেন বাণিজ্যিকভাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাথাভাঙা: জেলা কোচবিহারে বাণিজ্যিকভাবে মুসাম্বি চাষ করেন না কোন কৃষক। তবে বর্তমান সময়ে জেলার মাথাভাঙা এলাকার এক কৃষক এই চাষ করছেন। দীর্ঘ আড়াই বছর ধরে তিনি চাষ করছেন বাণিজ্যিকভাবে। বর্তমানে তিনি বেশ ভাল টাকা মুনাফা পাচ্ছেন এই চাষ থেকে। এই গাছ একবার চাষ করলে দীর্ঘ সময় পর্যন্ত এই চাষ থেকে লাভ পাওয়া সম্ভব। এছাড়া সারাবছর এই গাছের পেছনে খুব একটা বেশি খরচ হয় না। শুধু গাছের পরিচর্যা করলেই গাছ ভাল মাত্রায় ফলন দিয়ে থাকে।
advertisement

মুসাম্বি চাষি নির্মল চন্দ্র বর্মন জানান, “এই মুসাম্বি চাষ করার আসল বিষয় হল গাছের জন্য সঠিক জমি তৈরি। আর সেজন্য প্রয়োজন গোবর সার, খোল এবং পটাশ। এগুলি দিয়ে সঠিক জমি তৈরি করে নিয়ে তারপর গাছ রোপণ করতে হয়। নাহলে গাছের মান ভাল হয় না। যদি পদ্ধতি মেনে গাছের চারা রোপন করা হয়। তবে সেক্ষেত্রে খুব সহজেই অনেক টাকা লাভের মুখ দেখা সম্ভব। চলতি বছরে তিনি প্রায় ৫০,০০০ টাকার মুসাম্বি বিক্রি করেছেন স্থানীয় বাজারে। মানুষ তাঁর চাষ করা এই মুসাম্বি বেশ পছন্দ করছেন।”

advertisement

আরও পড়ুন: শহরের রাস্তায় ঘুরছে এই দোকান! দোকান দেখলেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

তিনি আরও জানান, “বর্তমানে এই চাষ সব জায়গায় করা সম্ভব। তবে শুধু জমি তৈরিতে মূল ধ্যান দিতে হবে। চাষাবাদে অধিক লাভ পেতে হলে এই চাষ করা উচিত। চাষের প্রথম একবার এই চাষে বেশি খরচ হয়। তাঁর হয়েছিল প্রায় ২০,০০০ টাকা। তারপর আর খুব একটা খরচ পড়ে না। শুধু গাছের রোগ ও পোকা আক্রমণ ঠেকাতে ওষুধ ব্যবহার করতে হয় নিয়ম মেনে। নাহলে রোগ পোকার আক্রমণ দেখা দিতে পারে গাছের মধ্যে। সেক্ষেত্রে ফলন কমে গিয়ে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।”

advertisement

আরও পড়ুন: রাতে ঘুমোতে যাওয়ার আগে করুন এই কাজ! ত্বক হবে মাখনের মতো! জানুন

মূলত যদি কোন কৃষক খুব সহজ চাষ করে আর্থিক রোজগারের কথা ভেবে থাকেন। তাহলে এই চাষ আদর্শ একটা চাষ। খুব সহজে করা যায় এই চাষ। এছাড়া গাছের পরিচর্যা থেকে শুরু করে অন্যান্য কাজও খুব সহজেই করা সম্ভব। এছাড়া এই চাষে খরচও হয় অনেকটাই কম। তবে লাভের মাত্রা থাকে বেশি ও দীর্ঘ সময় পর্যন্ত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তৃণমূলে যোগ দিয়েই সিপিএমকে আক্রমণ প্রতীক উরের! কী বললেন তিনি?
আরও দেখুন

Sarthak Pandit

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mosambi Cultivation: খাটা খাটনি নেই, খরচও কম! এই একটি চাষ করা মানে ক্ষেতে টাকার এটিএম বসানো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল