TRENDING:

Sadak Suraksha Abhiyan: সতর্ক হননি এখনও! এবার নিয়ম না মানলেই গাড়ি চালকদের হাড়ে হলুদ দেবে ট্রাফিক পুলিশ

Last Updated:

নিয়ম ভঙ্গ করে যারা গাড়ি চালান তাদের ফের সতর্ক করল ট্রাফিক পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বিগত বছরে জেলার সড়ক দুর্ঘটনার মাত্রা বেড়ে উঠেছিল অনেকটাই। তারপর সড়ক দুর্ঘটনা রুখতে রীতিমত তৎপর হয়ে ওঠে জেলা পুলিশের কর্মকর্তা। শুরু হয় একাধিক এলাকায় ট্রাফিকের রোড সেফটি অভিযান। হেলমেট বিহীন চালকদের, সিটবেল্ট না লাগিয়ে গাড়ি চালানো চালকদের করা হয় ট্রাফিকের ফাইন। এছাড়াও সকল চালকদের সতর্ক করা হয় মদ্যপান করে গাড়ি না চালানোর জন্য। বাইক আরোহীদের সতর্ক করা হয়েছে হেলমেট ব্যবহার করার জন্য। বর্তমানে তাই জেলার সড়ক দুর্ঘটনার মাত্রা কমিয়ে আনা সম্ভব হয়েছে অনেকটাই।
advertisement

কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, “বিগত বছরে জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত মোট সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৪৩১টি। তবে চলতি বছরে সেই সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে ৩৫০টি। এছাড়া সড়ক দুর্ঘটনার ফলে মৃত্যুহার কমেছে প্রায় ১৫ শতাংশ। এছাড়া গড়পড়তা সড়ক দুর্ঘটনার হার কমেছে প্রায় ১৯ শতাংশ। ফলে অনেকটাই নিয়ন্ত্রণ করা গিয়েছে সড়ক দুর্ঘটনা। মূলত সড়ক দুর্ঘটনার মূল কারণগুলিকে শনাক্ত করে, সেগুলি ঠিক করার কাজ করা হয়েছে। এছাড়া যান চালকদের সতর্ক করার পাশাপশি একাধিক নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।”

advertisement

আরও পড়ুন: ৫ বছর আগেই চলত রমরমিয়ে, এখন সেসব অতীত! ইতিহাসের পাতায় নাম উঠতে চলেছে এই পিকনিক স্পটের

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

তিনি আরও জানান, “বাইক চালকদের ও আরোহীদের জীবনের কথা মাথায় রেখে হেলমেট ব্যবহার করা দরকার। এছাড়া গাড়ির চালকদের উচিত সিট বেল্ট ব্যবহার করা। এতে দুর্ঘটনার ফলে মৃত্যুর আশঙ্কা কমানো সম্ভব। এছাড়া যান চালানোর সময় মদ্যপান করা উচিত নয়। তবে দুর্ঘটনা অনেকটাই আটকানো সম্ভব। সবসময় স্পিড লিমিটেই যান চালানো উচিত। এছাড়া একাধিক জায়গায় ট্রাফিক সিগন্যাল ও স্পিড ব্রেকার বসানো হয়েছে।” শহরের এক বাইক আরোহী বিজয় রায় জানান, “যান চালানোর সময় অবশ্যই ট্রাফিক আইন মেনে যান চালনো উচিত। এছাড়া ট্রাফিক পুলিশের এই সকল উদ্যোগ অনেকটাই সাধুবাদের যোগ্য।”

advertisement

আরও পড়ুন: ট্র্যাফিক পুলিশের অভিনব ভাবনায় কমছে সড়ক দুর্ঘটনা! জানুন

জেলা পুলিশের একাধিক রোড সেফটি সতর্কতামূলক অভিযান হয়েই চলেছে প্রতিনিয়িত। ফলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। এতে বহু মানুষের প্রাণ রক্ষা হয়েছে। এছাড়াও জেলার মানুষের মধ্যে যান চালানোর ক্ষেত্রে অনেকটাই সতর্কতা এসেছে। আগামীদিনে এই কারণে হয়তো সড়ক দুর্ঘটনা আরও অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যাঁরা এখনও সতর্ক হয়ে ওঠেননি, তাঁদের অবিলম্বে সতর্ক হওয়ার বার্তা দিয়েছে জেলা ট্রাফিক পুলিশ।#NationalHighwaysAuthorityofIndia

advertisement

#NHAI

#MinistryOfRoadTransportAndHighways

#MORTH

#NitinGadkari

সেরা ভিডিও

আরও দেখুন
নিরাপত্তা ছাড়াই মাঠে রানা! পুরনো বাইকেই বাজিমাত করতে নামলেন সিপিআইএম প্রার্থী
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sadak Suraksha Abhiyan: সতর্ক হননি এখনও! এবার নিয়ম না মানলেই গাড়ি চালকদের হাড়ে হলুদ দেবে ট্রাফিক পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল