উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ভিটিয়ারের বাসিন্দা শফিকুল হক। তিনি জানান, ২০১৪ সালে এক ভয়ঙ্কর বাস্তবের মুখোমুখি হয়েছিলেন তিনি। গাড়ির অভাবে সময় মত অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যেতে পারেন নি। যার জন্য পিতৃ বিয়োগ ঘটে তার। সেই অভিজ্ঞতা আজও তার অন্তরকে নাড়িয়ে তোলে। পরবর্তীতে নিজে প্রতিষ্ঠিত হয়ে গাড়ি কেনেন। তারপর তিনি শুরু করেন এই সমাজ সেবামূলক কার্যক্রম।
advertisement
শফিকুল বাবু বলেন, সাধারণত দিনের বেলায় প্রচুর গাড়ি পাওয়া যায়। কিন্তু রাতের আধারে গ্রামাঞ্চলে চলে না গাড়ি। মানুষের অসহায়তার সুযোগ নিয়ে অনেক অসাধু গাড়িচালক বেশি ভাড়া চেয়ে বসেন। সেই সময় চরম দুর্ভোগে পড়তে হয় অসুস্থ ও তার পরিবারকে। তাই তিনি রাত্রিকালীন পরিষেবা দেন একেবারেই বিনামূল্যে। যতই রাত হোক শফিকুলকে একটা ফোন করলেই অসহায় গরিব পরিবারের অসুস্থ মানুষকে নিজের গাড়িতে করে সযত্নে হাসপাতালে পৌঁছে দেন তিনি। ভিটিআরসহ সংলগ্ন একাধিক গ্রাম এমনকি পার্শ্ববর্তী বিহারের একাংশ মানুষ এই সুবিধে পেয়ে থাকেন।
শফিকুল জানান, তিনি বর্তমানে ডেকোরেটরের ব্যবসা রয়েছে। সেখান থেকে উপার্জিত অর্থের কিছুটা এই কাজে ব্যয় করেন তিনি। সকলকে এই ভাবেই এগিয়ে আসা বার্তা দিয়েছেন সকলের প্রিয় শফিকুল দা। শফিকুলের এই পরোপকারী মনোভাবের জেরে খুসি গ্রামের সাধারণ মানুষ। তারা প্রাণ ভরে আশীর্বাদও করেন এই সমাজকর্মীকে।
পিয়া গুপ্তা





