TRENDING:

Mango Momo: অনেক হল চিকেন, পনির, টাইফু, এবার বাজারে এল ম্যাঙ্গো মোমো! স্বাদে-গন্ধে মাত, জানুন দাম

Last Updated:

ম্যাঙ্গো মোমোর দাম কত জেনে নিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: চিকেন, পনির, টাইফু মোমো তো খেয়েছেন, খেয়েছেন কি ম্যাঙ্গো মোমো। এবার আমের স্বাদ পাবেন ফাস্টফুডের দোকানেও। আমকে কেটে নয়, মোমো বানিয়ে বিক্রি করছেন মালদহের এক মোমো বিক্রেতা। স্বাদে ভরপুর এই মোমো খেতে হলে আসতে হবে আমের জেলা মালদহে। মালদহের ইংরেজবাজার শহরের মহিলা থানা এলাকায় প্রদর্শনী মেলায় এই ম্যাংগো মোমো বিক্রি করছেন পুরাতন মালদহের বাচামারি ধানাটি পালপাড়া এলাকার বাসিন্দা ভবানী পাল।
advertisement

সারা বছর তিনি চিকেন, পনির, টাইফু মোমো বিক্রি করেন। তবে এই সময়টা আমের মরসুম থাকায় কাঁচা আমের মোমো বানিয়ে বিক্রি করছেন তিনি। এই আমের মোমোর ব্যাপক চাহিদা রয়েছে। তবে এর দাম অন্যান্য মোমোর থেকে কিছুটা বেশি। অন্যান্য মোমোর দাম ২০-৩০ টাকা প্লেট থাকে। যদিও ম্যাংগো মোমোর দাম ৫০ টাকা প্লেট। এক প্লেটে ১০টি মোমো দেওয়া হয়। দিনে প্রায় ১২০ প্লেট ম্যাংগো মোমো বিক্রি করে রোজগারের‌ও দিশা দেখাচ্ছেন এই মোমো বিক্রেতা।

advertisement

আরও পড়ুন: মালদা ডিভিশনের মুকুটে নয়া পালক! পূর্ব রেলের প্রথম কোন ডিভিশন পেল আন্তর্জাতিক মানের স্বীকৃতি! পুরোটা জানলে গর্বে বুক ভরে যাবে

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

ম্যাংগো মোমো খেতে আসা এক গ্রাহক উৎপল লস্কর বলেন, “সারা বছর এই মোমো দোকানে পনির, চিকেন, টাইফু, ভেজ ইত্যাদি মোমো খেতে পাওয়া যায়। কিন্তু আমের মরসুমে প্রত্যেক বছরই এই আলাদাভাবে মোমো তৈরি করে বিক্রি করেন তিনি। অন্যান্য মোমোর তুলনায় ম্যাংগো মোমো খেতে খুব সুস্বাদু লাগে। একবার খেলেই মুখে আমের স্বাদ লেগে থাকে। খুব ভাল লাগছে এই মোমো খেয়ে।”

advertisement

আমের জেলা মালদহে আমের নানা রকম কীর্তিমান দেখা দেয়। নানা ধরনের খাবার পাশাপাশি ফাস্টফুডেও এবার আমের স্বাদ মিলছে মালদহ জেলায়। তবে এই ম্যাঙ্গো মোমো খেতে হলে আসতে হবে মালদহের ইংরেজবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আয়োজিত আম মেলায়।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

জিএম মোমিন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mango Momo: অনেক হল চিকেন, পনির, টাইফু, এবার বাজারে এল ম্যাঙ্গো মোমো! স্বাদে-গন্ধে মাত, জানুন দাম
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল