TRENDING:

Malda News: ৫ বছরের হাঁটু যন্ত্রণা থেকে কয়েক ঘণ্টায় মুক্তি! মালদহ মেডিক্যাল কলেজে ফ্রি-তে লক্ষাধিক টাকার সার্জারি, পরিযায়ী শ্রমিকের মুখে ফুটল হাসি

Last Updated:

Malda News: বিনামূল্যে লক্ষাধিক টাকার জটিল অস্ত্রোপচার করে নজির গড়লেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। এত জটিল সার্জারি সফলভাবে সম্পূর্ণ করায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন রোগীর পরিবারবর্গ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিনঃ দীর্ঘদিন ধরে হাঁটাচলা অচল হয়ে দাঁড়িয়েছিল। হাঁটুর যন্ত্রণায় দীর্ঘ পাঁচ বছর ধরে ভুগছিলেন এক পরিযায়ী শ্রমিক। বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছিলেন। সমস্ত জায়গাতেই অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু বেসরকারি কিংবা নামিদামি হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য তাঁর ছিল না। এবার সম্পূর্ণ বিনা খরচে সরকারি হাসপাতালে সফলভাবে অস্ত্রোপচার করে ওই পরিযায়ী শ্রমিকের চিকিৎসা হল। বিনামূল্যে লক্ষাধিক টাকার জটিল অস্ত্রোপচার করে নজির গড়লেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা।
advertisement

এই প্রথম মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সফলভাবে এক রোগীর হাঁটু প্রতিস্থাপন করা হল‌। এত জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পূর্ণ করায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন রোগীর পরিবারবর্গ।

আরও পড়ুনঃ এক হাতে বন্দুক, অন্য হাতে ব‌ই! দেশরক্ষার পাশাপাশি সমাজের ভবিষ্যৎ গড়ছেন শিলিগুড়ির শক্তি, অসহায় শিশুদের কাছে পৌঁছে দিচ্ছেন শিক্ষার আলো

advertisement

জানা গিয়েছে, মালদহের হবিবপুর ব্লকের বাহাদুরপুর নন্দাড় এলাকার পরিযায়ী শ্রমিক দেবেন বারুই। পাঁচ বছর আগে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। এরপর থেকেই হাঁটুর সমস্যায় ভুগছিলেন। ভালভাবে হাঁটাচলা করতে পারছিলেন না। হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছিলেন। তাই তিনি সপ্তাহখানেক আগে চিকিৎসার জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে আসেন। সেখানে চিকিৎসকেরা তাঁকে দেখার পরেই হাঁটু প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচারের পরামর্শ দেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

সেই মতো এদিন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অস্থিরোগ বিভাগের বিভাগীয় প্রধান শুভাশিষ রঞ্জন মিত্র, চিকিৎসক নীতিন কুমার সহ অন্যান্য চিকিৎসকেরা মিলে প্রায় তিন ঘণ্টার জটিল অস্ত্রোপচার সফলভাবে করেন। বর্তমানে রোগী সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: ৫ বছরের হাঁটু যন্ত্রণা থেকে কয়েক ঘণ্টায় মুক্তি! মালদহ মেডিক্যাল কলেজে ফ্রি-তে লক্ষাধিক টাকার সার্জারি, পরিযায়ী শ্রমিকের মুখে ফুটল হাসি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল