জানা গিয়েছে, কালিম্পং জেলার চারকোল থেকে মিরিকের উদ্দেশ্যে যাওয়ার পথে উড়ালপুলের অ্যাপ্রোচ রোডে কোনও ‘নো এন্ট্রি’ বোর্ড না দেখে দ্রুত গতিতে উড়ালপুলের উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ৫০ ফুট নীচে পড়ে যায়।
আরও পড়ুন: ডায়াবেটিস রোগীরাও মিষ্টি আম খেতে পারবেন! মানতে হবে ছোট্ট এই নিয়ম! জানুন চিকিৎসকের টিপস
advertisement
বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার কাজে হাত লাগান। ঘটনাস্থলেই নাংশেল তামাং নামে এক মহিলার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার থানার পুলিশ। সকলকে উদ্ধার করে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত বাকিদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে।
সুরজিৎ দে
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2024 5:36 PM IST






