TRENDING:

Snake Bite: পুজো দিতে গিয়েই সর্বনাশ! মন্দিরের ভিতর বিষধর, এক ছোবলে সব শেষ, মর্মান্তিক পরিণতি বৃদ্ধার

Last Updated:

Snake Bite: পুজোই ডেকে আনল বিপদ! সাত সকালে পুজো দিতে গিয়ে অকালে প্রাণ হারালেন ভক্ত। মন্দিরের ভেতর লুকিয়ে থাকা বিষধরের কামড়ে মৃত্যু হল বৃদ্ধার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: পুজোই ডেকে আনল বিপদ। সাতসকালে পুজো দিতে গিয়ে অকালে প্রাণ হারালেন ভক্ত। মন্দিরের ভেতর লুকিয়ে থাকা বিষধরের কামড়ে মৃত্যু হল বৃদ্ধার। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কোতয়ালী থানার অন্তর্গত বেরুবাড়ির রাধাকৃষ্ণ মন্দিরে।
সাপের কামড়ে মৃত্যু
সাপের কামড়ে মৃত্যু
advertisement

স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন সকালে বছর ৬০-এর মায়া রানি দাস ঠাকুরকে পুজো দিতে মন্দিরে প্রবেশ করে। সেখানে আগে থেকেই লুকিয়ে থাকা বিষাক্ত সাপ আচমকাই মায়া রানি দাসকে ছোবল মারে। মায়া রানি দেবীর চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে আহত মায়ারানিকে দ্রুত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

advertisement

আরও পড়ুন: এয়ারগানের গুলি ফস্কে নাবালিকার বুকে… প্রাণ গেল ১০ বছরের মেয়ে, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে পরিবার?

ঘটনা প্রসঙ্গে মৃতার ছেলে ভবতোষ দাস বলেন, ”এর আগেও সাপ দেখা গিয়েছিল মন্দির চত্বরে। তখন বনবিভাগের তরফে কর্মীরা এসে সাপটিকে ধরে আশপাশের জঙ্গলেই ছেড়ে দিয়ে গিয়েছিল। আজ মা সকালে পুজো দিতে মন্দিরের দরজা খুলতেই পর্দার আড়াল থেকে পায়ে ছোবল দেয় সাপটি। এতেই ঘটে অঘটন।”

advertisement

View More

ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে মায়ারানির পরিবার। শোকস্তব্ধ গোটা এলাকা৷ পুজো দেওয়াই যে প্রাণ কাড়বে তা ভাবতেও পারেননি তাঁরা।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সুরজিৎ দে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Snake Bite: পুজো দিতে গিয়েই সর্বনাশ! মন্দিরের ভিতর বিষধর, এক ছোবলে সব শেষ, মর্মান্তিক পরিণতি বৃদ্ধার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল