TRENDING:

Jalpaiguri News: ফের নাগেশ্বরী চা বাগানে উদ্ধার লেপার্ড, এবার আহত অবস্থায়! পরপর একই ঘটনায় ঘুম উড়ল বন দফতরের

Last Updated:

Jalpaiguri News: গতকালের পর নাগেশ্বরী চা বাগানে ফের আহত লেপার্ড উদ্ধার। চরম আতঙ্কে স্থানীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: গতকালের পর নাগেশ্বরী চা বাগানে ফের আহত লেপার্ড উদ্ধার, দুই দিনে দুই লেপার্ড উদ্ধারের ঘটনায় আতঙ্ক নাগেশ্বরী চা বাগানে। বুধবার সকালেও একটি আহত লেপার্ড উদ্ধার করা হল নাগেশ্বরী চা বাগান থেকে।
প্রতিকী ছবি
প্রতিকী ছবি
advertisement

বুধবার সকালে নাগেশ্বরী চা বাগানের ৪ নম্বর সেকশনের একটি নালার মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় লেপার্ডটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে এলাকায় ভিড় জমে যায়। বিষয়টি জানানো হয় বন দফতরের খুনিয়া স্কোয়াডে। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত লেপার্ডটিকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যান।

advertisement

আরও পড়ুন: ৩০ বছরের শাপ মুক্তি, গ্রামে এবার ঢুকবে অ্যাম্বুল্যান্স! দেড় কোটির রাস্তার শিলান্যাসে আনন্দে ভাসলেন গ্রামবাসীরা

উল্লেখ্য, মঙ্গলবার নাগেশ্বরী চা বাগানের ২০ নম্বর সেকশন থেকে একটি লেপার্ডের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। ময়নাতদন্তের পর বন দফতরের তরফে জানানো হয়, লড়াইয়ের জেরেই ওই লেপার্ডটির মৃত্যু হয়েছে। ফলে বুধবার আহত অবস্থায় উদ্ধার হওয়া লেপার্ডটির সঙ্গে মঙ্গলবার মৃত লেপার্ডটির কোনও সংঘর্ষ হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বন দফতর।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গাঁদা ফুলের মালা গেঁথেই সামান্য আয়, সংসার সামলে এভাবেই উপার্জন করছেন গ্রামের মহিলারা
আরও দেখুন

দুই দিনের ব্যবধানে একই চা বাগান এলাকায় পরপর দুই লেপার্ড উদ্ধারের ঘটনায় চরম উদ্বেগে চা শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যা নামলেই আতঙ্ক আরও বাড়ছে। অনেকেই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে সাহস পাচ্ছেন না। বন দফতরের পক্ষ থেকে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: ফের নাগেশ্বরী চা বাগানে উদ্ধার লেপার্ড, এবার আহত অবস্থায়! পরপর একই ঘটনায় ঘুম উড়ল বন দফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল