Malda News: ৩০ বছরের শাপ মুক্তি, গ্রামে এবার ঢুকবে অ্যাম্বুল্যান্স! দেড় কোটির রাস্তার শিলান্যাসে আনন্দে ভাসলেন গ্রামবাসীরা
- Reported by:Jiam Momin
- Published by:Nayan Ghosh
Last Updated:
Malda News: প্রায় ৩০ বছর অচল থাকা রাস্তার কাজের শিলান্যাস হল গ্রামে। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস।
মালদহ, জিএম মোমিন: গ্রামে কোনওদিন প্রবেশ করেনি আ্যম্বুল্যান্স বা দমকল। মোটর বাইক তো দূরের কথা, বর্ষাকালে হাঁটা চলাও দায় হয়ে দাঁড়িয়েছিল গ্রামবাসীদের। পাকা রাস্তা না থাকায় জরুরি পরিষেবার ক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন গ্রামবাসীরা। অবশেষে সেই সমস্যার সমাধান হল জেলা পরিষদ কর্মাধ্যক্ষের তৎপরতায়। পথশ্রী প্রকল্পের মাধ্যমে দীর্ঘ প্রায় ৩০ বছর অচল থাকা রাস্তার কাজের শিলান্যাস হল গ্রামে।
প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিষ্ণুপুর গ্রামে দীর্ঘ আড়াই কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করা হয়। রাস্তার কাজের শিলান্যাসের পর আনন্দে ভাসেন গ্রামবাসীরা। এক গ্রামবাসী মিজানুর রহমান জানান, “গ্রামের কেউ অসুস্থ হলে দীর্ঘ পথ বয়ে যাতায়াত করতে হত গ্রামের বাসিন্দাদের। পার্শ্ববর্তী গ্রামীণ হাসপাতালে যেতেও ভোগান্তির শিকার হতেন গ্রামবাসীরা।
advertisement
আরও পড়ুন: কালচিনির কৃষকদের ‘মাস্টারস্ট্রোক’, তছনছ হওয়া মাঠ এখন লক্ষ্মী লাভের খনি! সরষে চাষে ফিরছে ভাগ্য
advertisement
আ্যম্বুল্যান্স, দমকল কোন কিছুই প্রবেশ করত না গ্রামে। অবশেষে দীর্ঘ ৩০ বছর পর দাবি মত রাস্তা কাজ হচ্ছে। খুব ভাল লাগছে।”এদিন ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শিলান্যাস করেন মালদহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। তিনি জানান, “বিষ্ণুপুর এলাকার মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট ভোগ করেছেন। উন্নয়ন তাঁদের অধিকার। দীর্ঘ পথ অতিক্রান্ত করতে হবে না আর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই রাস্তা সম্পূর্ণ হওয়ার পর সহজেই হাসপাতাল এবং মূল রাস্তায় পৌঁছতে পারবেন গ্রামবাসীরা।” প্রায় ১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে দীর্ঘ আড়াই কিলোমিটার রাস্তা নির্মাণের পর মূল রাস্তার সঙ্গে জুড়বে গ্রাম। এই রাস্তা চালু হলে যাতায়াত যেমন সহজ হবে, তেমনই জরুরি পরিষেবার ক্ষেত্রে সমস্যা মিটবে গ্রামবাসীদের। দীর্ঘ প্রতীক্ষার পর রাস্তার কাজের সূচনা হওয়ায় আনন্দে আত্মহারা হয়ে পড়েন গ্রামবাসীরা।
Location :
Maldah,West Bengal
First Published :
Jan 07, 2026 3:13 PM IST










