advertisement

Silajit Majumder: জনপ্রিয় রিয়ালিটি শোয়ের মঞ্চে মুক্তি পাবে শিলাজিৎ মজুমদারের নতুন গান “চানাচুর”!

Last Updated:

এই গানটির কথা লিখেছেন বাংলার লোকসঙ্গীত জগতের বিশিষ্ট শিল্পী রতন কাহার, যিনি ভাদু ও ঝুমুর গানের জন্য সুপরিচিত। চানাচুর গানে ফুটে উঠেছে বাংলার লোকসংস্কৃতির স্বাদ, যার সঙ্গে মিশেছে শিলাজিৎ-এর স্বতন্ত্র সঙ্গীতধারা।

গায়ক শিলাজিৎ মজুমদার প্রথমবার টেলিভিশনে তাঁর নতুন গান “চানাচুর” প্রকাশ করবেন।
গায়ক শিলাজিৎ মজুমদার প্রথমবার টেলিভিশনে তাঁর নতুন গান “চানাচুর” প্রকাশ করবেন।
কলকাতা: প্রথমবার টেলিভিশনে মুক্তি পেতে চলেছে শিলাজিৎ মজুমদারের নতুন গান “চানাচুর”৷ বাংলা জনপ্রিয় এক বিনোদন চ্যানেলের গেম শো লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন ২ মার্চ মাসের ফিনালে আরও বিশেষ হয়ে উঠতে চলেছে এক বড় সঙ্গীতময় চমক নিয়ে। আগামী ৩১শে মার্চ সন্ধে ৭টায় সম্প্রচারিত এই ফিনালে তে জনপ্রিয় গায়ক শিলাজিৎ মজুমদার প্রথমবার টেলিভিশনে তাঁর নতুন গান “চানাচুর” প্রকাশ করবেন।
এই গানটির কথা লিখেছেন বাংলার লোকসঙ্গীত জগতের বিশিষ্ট শিল্পী রতন কাহার, যিনি ভাদু ও ঝুমুর গানের জন্য সুপরিচিত। চানাচুর গানে ফুটে উঠেছে বাংলার লোকসংস্কৃতির স্বাদ, যার সঙ্গে মিশেছে শিলাজিৎ-এর স্বতন্ত্র সঙ্গীতধারা। এই বিশেষ মুহূর্তকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং রতন কাহার, এবং দেখতে পাবেন শিলাজিৎ-এর কণ্ঠে তাঁর লেখা গানের পরিবেশনা।
advertisement
advertisement
এই সন্ধে হয়ে উঠবে সঙ্গীত ও নস্টালজিয়ার এক অনন্য মেলবন্ধন। শিলাজিৎ পরিবেশন করবেন তাঁর জনপ্রিয় গান “ধরবো ধরবো করছি”, পাশাপাশি তুলে ধরবেন তাঁর সঙ্গীত জীবনের নানা স্মৃতি। তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলবেন এবং মঞ্চে পরিবেশন করবেন জনপ্রিয় গান “ইয়াদ আ রহা হ্যায়”, যা দর্শকদের জন্য হয়ে উঠবে বিশেষ আকর্ষণ।
advertisement
Silajit
Silajit
লাখ টাকার লক্ষ্মী লাভ-এর মার্চ ফিনালেতে দেখানো হবে মাসের চারজন বিজয়িনীর অনুপ্রেরণামূলক গল্প, যাঁদের জীবনের লড়াই, সাহস ও সাফল্যের কাহিনি ইতিমধ্যেই ছুঁয়ে গেছে বাংলার দর্শকদের মন। শিলাজিৎ তাঁদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তুলে ধরবেন তাঁদের স্বপ্নপূরণের যাত্রাপথ।
advertisement
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী-র সঞ্চালনায় এই শো প্রতিদিনই নারীদের অনুপ্রাণিত করে তাঁদের স্বপ্নের পথে এগিয়ে যেতে। প্রতিটি পর্বে একজন প্রতিযোগী জিতে নেন ১ লক্ষ টাকা, আর মাসিক ফিনালে তে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২ লক্ষ টাকা।অনুপ্রেরণামূলক গল্প, আবেগঘন মুহূর্ত এবং শিলাজিৎ মজুমদারের বিশেষ সঙ্গীত পরিবেশনায় এই মার্চ ফিনালে হয়ে উঠবে এক স্মরণীয় সন্ধে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Silajit Majumder: জনপ্রিয় রিয়ালিটি শোয়ের মঞ্চে মুক্তি পাবে শিলাজিৎ মজুমদারের নতুন গান “চানাচুর”!
Next Article
advertisement
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কি থাকবে বড় 'আসন'?
  • আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা?

  • নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!

  • নজরে ১০২ আসন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement