advertisement

মৃত্যুর গুজব ভুয়ো, লাইফ সাপোর্টেই চিকিৎসাধীন স্বপ্না বর্মনের বাবা, কী জানাচ্ছে পরিবার?

Last Updated:

Swapna Burman Father: স্বপ্না বর্মনের বাবাকে নিয়ে আচমকাই ছড়িয়ে পরে গুজব। মৃত্যুর ভুয়ো গুজব বেরোতেই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি ও তাঁর পরিবার। জানা যাচ্ছে, লাইফ সাপোর্টেই চিকিৎসাধীন স্বপ্না বর্মনের বাবা।

স্বপ্না বর্মনের বাবা
স্বপ্না বর্মনের বাবা
শিলিগুড়ি : তৃণমূল কংগ্রেসের থেকে প্রার্থী হয়েছেন ক্রীড়াবিদ স্বপ্না বর্মন। শিলিগুড়ি সংলগ্ন এলাকায় গতকাল রাতে প্রখ্যাত এই ক্রীড়াবিদ স্বপ্না বর্মনের বাবাকে ঘিরে আচমকা ছড়িয়ে পরে মৃত্যুর খবর। সেই খবর ঘিরে তৈরি হয় বিভ্রান্তি। বিভিন্ন মাধ্যমে তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হলেও, পরবর্তীতে সেই তথ্য যে সঠিক নয় তা স্পষ্ট হয়েছে।
পরিবার সূত্রে জানানো হয়েছে, স্বপ্না বর্মনের বাবা বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হলেও তিনি জীবিত আছেন বলেই নিশ্চিত করেছে পরিবার।
উল্লেখ্য, বুধবার থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁর মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই সেই খবরকে সত্যি ভেবে শোকপ্রকাশও করেন, যা পরে বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে বৃহস্পতিবার সকালে বিষয়টি খতিয়ে দেখে পরিবারের তরফে জানানো হয়, এই খবর সম্পূর্ণ ভুয়ো। এরপরই ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে প্রকৃত পরিস্থিতি।
advertisement
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায় যাচাই না করে খবর ছড়ানোর প্রবণতা নিয়ে। পরিবারের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে, বিভ্রান্তিকর খবর প্রচার না করে সঠিক তথ্যের ওপরেই ভরসা রাখতে।
advertisement
আইএসএফ-কে মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, মালদহ আসনে ছাড়বে কি বামেরা? ১০২ আসনের প্রার্থী তালিকা আজ ঘোষণা করতে পারে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে? নজরে আলিমুদ্দিন!
ঋত্বিক ভট্টাচার্য
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/শিলিগুড়ি/
মৃত্যুর গুজব ভুয়ো, লাইফ সাপোর্টেই চিকিৎসাধীন স্বপ্না বর্মনের বাবা, কী জানাচ্ছে পরিবার?
Next Article
advertisement
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কি থাকবে বড় 'আসন'?
  • আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা?

  • নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!

  • নজরে ১০২ আসন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement