advertisement

West Bengal Assembly Election 2026: অবশেষে রানিবাঁধে তৃণমূল প্রার্থীর পাশে প্রাক্তন মন্ত্রী, তবে সংশয় একটা রয়েই গেল...

Last Updated:

West Bengal Assembly Election 2026: প্রার্থী তালিকা ঘোষণার পর রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে টিকিট না দেওয়ায় জল্পনা তৈরি হয়েছিল, তিনি আদৌ দলীয় প্রার্থীর পাশে থাকবেন কি না।

+
জ্যোৎস্না

জ্যোৎস্না মান্ডি এবং তনুশ্রী হাঁসদা 

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: রানিবাঁধ বিধানসভায় তৃণমূলের অন্দরমহলের জল্পনা কি শেষ, নাকি শুরু হল নতুন সমীকরণ—এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। প্রার্থী তালিকা ঘোষণার পর রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে টিকিট না দেওয়ায় জল্পনা তৈরি হয়েছিল, তিনি আদৌ দলীয় প্রার্থীর পাশে থাকবেন কি না। সেই জল্পনার মাঝেই রানিবাঁধ বাজারে এসে তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জ্যোৎস্না। শুধু তাই নয়, মিছিলে কিছুটা পথ হেঁটে প্রকাশ্যে সমর্থনের বার্তা দিয়ে তিনি দলীয় ঐক্যের ইঙ্গিত দেন।
রানিবাঁধে মাইক হাতে জ্যোৎস্না মান্ডি স্পষ্ট বার্তা দেন, দলের নেতৃত্ব যাকে প্রার্থী করেছেন, সেই সিদ্ধান্ত সকলকেই মেনে নিতে হবে। তিনি বলেন, “দলের প্রতি আমি কৃতজ্ঞ। তনুশ্রী আমাকে ডাকলেই পাশে পাবেন।” তবে এর পাশাপাশি তিনি ব্যক্তিগত কারণও তুলে ধরেন। বাবার অসুস্থতার জন্য কয়েকদিন এলাকার বাইরে থাকতে হবে বলে জানান তিনি এবং পরিষ্কার করে দেন, কেউ যেন এটিকে ভুলভাবে না নেন বা ভাবেন যে তিনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন।
advertisement
তবে এই বার্তার মাঝেও আক্ষেপের সুর ধরা পড়ে জ্যোৎস্নার কথায়। তিনি অভিযোগ করেন, প্রার্থী তালিকা ঘোষণার পর তার বাড়ির সামনে দলের কিছু কর্মী আতসবাজি ফাটিয়ে এবং বিভিন্নভাবে করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, যা তার মতে দলীয় সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই ঘটনায় তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং ইঙ্গিত দেন যে দলের অন্দরে কিছু অস্বস্তি এখনও রয়ে গেছে। অন্যদিকে, তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা জানান, মন্ত্রীর শুভেচ্ছা জানানো নিছক সৌজন্যের অংশ। প্রচারে জ্যোৎস্না মান্ডিকে ডাকা হবে কি না, তা নির্ভর করবে শীর্ষ নেতৃত্বের নির্দেশ ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার উপর।
advertisement
advertisement
উল্লেখযোগ্যভাবে, আগে থেকেই জ্যোৎস্না মান্ডি ও তার অনুগামীদের ভূমিকা নিয়ে দলের মধ্যে অসন্তোষ ছিল এবং খাতড়ায় সেই দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। গত লোকসভা নির্বাচনে এলাকায় দলের পিছিয়ে পড়াও টিকিট বদলের একটি কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, ঐক্যের এই বার্তা ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal Assembly Election 2026: অবশেষে রানিবাঁধে তৃণমূল প্রার্থীর পাশে প্রাক্তন মন্ত্রী, তবে সংশয় একটা রয়েই গেল...
Next Article
advertisement
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কি থাকবে বড় 'আসন'?
  • আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা?

  • নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!

  • নজরে ১০২ আসন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement