TRENDING:

Alipurduar News: পথ ভুলে কেন বারবার হাতি ঢুকছে লোকালয়ে! এবার সামনে এল যা তথ্য, চিন্তা বাড়বে আপনারও

Last Updated:

Alipurduar News: জঙ্গল ঘেঁষে হাতির করিডরে তৈরি হয়েছে একাধিক অবৈধ নির্মাণ, যার জেরে হাতি পথ ভুলে প্রবেশ করছে লোকালয়ে, এমনই অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: জঙ্গল ঘেঁষে হাতির করিডরে তৈরি হয়েছে একাধিক অবৈধ নির্মাণ, যার জেরে হাতি পথ ভুলে প্রবেশ করছে লোকালয়ে, এমনই অভিযোগে সরব হয়েছেন কালচিনি ব্লকের উত্তর ও দক্ষিণ লতাবাড়ির যৌথ বনসুরক্ষা কমিটির সদস্যরা।
advertisement

বিষয়টি নিয়ে সরাসরি বন দফতরের আধিকারিকদের কাছেও অভিযোগ করেন এবং বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানান তারা। অভিযোগ, আলিপুরদুয়ারের এই উত্তর ও দক্ষিণ লতাবাড়ির একাধিক জায়গায় জঙ্গল ঘেঁষে একপ্রকার ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে নানা রেস্তোরাঁ, রিসোর্ট। আর সেখানে গভীর রাত পর্যন্ত নানা রঙের লাইট লাগিয়ে চলে দেদারে নাচ-গান। আর এই কারণেই হাতি পথ ভুলে উত্তর ও দক্ষিণ লতাবাড়ির একাধিক এলাকায় প্রবেশ করে ও তান্ডব চালায় বলে দাবি এলাকার যৌথ বনসুরক্ষা কমিটির সদস্যদের।

advertisement

আরও পড়ুন: আড়াই কোটি টাকায় ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামের নতুন পাওনা, খেলা আয়োজনে সুবিধা বাড়বে কয়েকগুণ! আর ভাবতে হবে না ক্লাবদের

তাদের কথায়, নিয়ম অনুযায়ী জঙ্গলের তিন কিলোমিটার এলাকায় কোন প্রকার নির্মাণ কাজ বৈধ নয়। তবে এই নিয়মের তোয়াক্কা না করে গড়ে উঠেছে অনেক অবৈধ নির্মাণ। তারা জানান, এগুলি সব হাতির করিডোরে রয়েছে, যার কারণে হাতি পথ ভুলে গ্রামে প্রবেশ করছে। এ নিয়ে বন দফতরের কাছেও তদন্তের আর্জি জানিয়েছেন তারা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই উত্তর ও দক্ষিণ লতাবাড়ির যৌথ বনসুরক্ষা কমিটির সদস্য প্রশান্ত বর্মন জানান, “বিষয়টি সরাসরি উপক্ষেত্র অধিকর্তাকে জানিয়েছি। দিন প্রতিদিন এই অবৈধ নির্মানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই এগুলো রুখতে বন দফতরের কাছে তদন্তের আর্জি জানিয়েছি।” করিডর না পেয়ে হাতি ভুল পথে গ্রামে প্রবেশ করার বাড়ছে দুর্ঘটনা। ঘরবাড়ি ভাঙচুর নতুন কথা নয়, প্রাণ যাচ্ছে মানুষেরও। এ বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণণ পিজে বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি নিশ্চয়ই খতিয়ে দেখা হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়পুরে পাইপলাইনে রান্নার গ্যাস পরিষেবা! কেজি প্রতি দামটাও নামমাত্র
আরও দেখুন

Annanya Dey

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: পথ ভুলে কেন বারবার হাতি ঢুকছে লোকালয়ে! এবার সামনে এল যা তথ্য, চিন্তা বাড়বে আপনারও
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল